জনাব মামুন কোন পক্ষের প্রতি দায়িত্বপালনে ব্যর্থ হয়েছেন? বর্ণনা করো।
উত্তর: জনাব মামুন সমাজের প্রতি দায়বদ্ধতা পালনে ব্যর্থ হয়েছেন। সমাজ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেই ব্যবসায়ের উন্নতি ও সমৃদ্ধি ঘটে। তাই ব্যবসায়ীদেরও সমাজের প্রতি কিছু দায়িত্ব পালন করতে হয়। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মানসম্মত পণ্য উৎপাদন ও সরবরাহ, পণ্যের মজুতদারি না করা প্রভৃতি সমাজের প্রতি ব্যবসায়ের দায়বদ্ধতার অন্তর্গত। উদ্দীপকের জনাব মামুন বিদেশ থেকে প্রচুর পরিমাণে ময়দা ও চিনি আমদানি করে ভবিষ্যতে দাম বৃদ্ধির আশায় মজুদ করে রাখেন। কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাকে ২,০০,০০০ টাকা জরিমানা করেন। সাধারণত মুনাফালোভী ব্যবসায়ীরা পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে, পরবর্তীতে চাহিদা বাড়লে তা অতিরিক্ত দামে বিক্রি করে। এক্ষেত্রে তারা মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনা না করেই নিজেদের মনগড়া পণ্যমূল্য নির্ধারণ করেন। এভাবে পণ্য মজুত করে মানুষের ক্ষতিসাধন করা সমাজের প্রতি দায়বদ্ধতা পালনের পরিপন্থি। তাই বলা যায়, জনাব মামুন ব্যবসায়ী হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করেননি।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
জনাব মামুন কোন পক্ষের প্রতি দায়িত্বপালনে ব্যর্থ হয়েছেন? বর্ণনা করো।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর