সোহানের কার্যক্রম উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
উত্তর: সোহান তার কার্যক্রম দ্বারা সামাজিক দায়বদ্ধতা পালন করেছে, যা অত্যন্ত প্রশংসনীয়। মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের কিছু মঙ্গলময় বা কল্যাণমূলক কাজ করাকে ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলে। সমাজ থেকে ব্যবসায়ীর যেমন কিছু পাওয়ার রয়েছে তেমনি তারও সমাজকে কিছু দেওয়ার রয়েছে। এ লক্ষ্যেই একজন ব্যবসায়ী সমাজের বিভিন্ন পক্ষ যথা- রাষ্ট্র, সমাজ, ক্রেতা ও ভোক্তা, শ্রমিক-কর্মচারীদের প্রতি দায়বদ্ধতা পালন করে থাকেন। উদ্দীপকের সোহান আমদানিকৃত ও দেশের অভ্যন্তরে সংগৃহীত খাদ্যজাত পণ্য সুলভে নিয়মিত সরবরাহ করেন। এছাড়াও তিনি বিক্রয়কর্মীদের নির্ধারিত শ্রমের মূল্য ও পাওনাদি যথাযথ পরিশোধ করেন। অর্থাৎ একজন ব্যবসায়ী হিসেবে তিনি তার ব্যবসায়ের প্রধান লক্ষ্য মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের বিভিন্ন পক্ষের প্রতি দায়বদ্ধতাও পালন করে থাকেন। সোহান তার সংগৃহীত খাদ্যজাত পণ্য সুলভ মূল্যে বিক্রি করেন। এতে ক্রেতারা তাদের কাঙ্ক্ষিত পণ্যটি সহজে পেয়ে থাকেন। তাছাড়া নিয়মিত বাজারে পণ্য সরবরাহের মাধ্যমে তিনি পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সহায়তা করেন। তার এসকল কাজ ক্রেতা ও ভোক্তার প্রতি তার দায়বদ্ধতাকে নির্দেশ করে। তাছাড়া বিক্রয় কর্মীদের ন্যায্য শ্রমের মূল্য ও যথাযথ পাওনা পরিশোধের মাধ্যমে তিনি শ্রমিক-কর্মচারীদের প্রতি দায়বদ্ধতা পালন করেছেন। অর্থাৎ সোহান ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা পালনের ক্ষেত্রে ক্রেতা ও ভোক্তার প্রতি দায়বদ্ধতা ও শ্রমিক-কর্মচারীর প্রতি দায়বদ্ধতা যথাযথভাবে পালন করেছেন। তাই বলা যায়, সোহান সামাজিক দায়বদ্ধতা মেনে তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
সোহানের কার্যক্রম উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর