মুনাফা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর: মুনাফা বলতে একটি কোম্পানি বা ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যয় পরিশোধ করার পর যে অবশিষ্ট মূল্য থাকে তাকে বোঝায়। যে-কোনো ব্যবসায় শুরু করার জন্য অর্থের প্রয়োজন হয়। বিনিয়োগকৃত এ অর্থ দ্বারাই ব্যবসায়ের যাবতীয় কার্যাবলি সম্পাদন করা হয়। এ অর্থ বিনিয়োগ করার মাধ্যমে ব্যবসায় যা আয় করে তা থেকে ব্যবসায়ের মোট ব্যয় বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে তা-ই মুনাফা হিসেবে বিবেচ্য। এই মুনাফা অর্জনকে উদ্দেশ্য করেই প্রত্যেকটি ব্যবসায় প্রতিষ্ঠান গঠিত ও পরিচালিত হয়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
মুনাফা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর