শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আসিফ কোন ধরনের দায়বদ্ধতাকে মেনে চলেন নি? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের আসিফ ব্যবসায়ের ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়বদ্ধতাকে মেনে চলেননি। ক্রেতা বা ভোক্তা হলেন ব্যবসায়ের প্রাণ। তারা পণ্য কিনলেই ব্যবসায় প্রতিষ্ঠান টিকে থাকে। তাই ব্যবসায়ীকে তার ভোক্তাদের প্রতি বিভিন্ন দায়িত্ব যেমন মানসম্মত পণ্য সরবরাহ, পণ্যের স্থিতিশীল বাজার, পণ্যসামগ্রী প্রাপ্তি সহজতর প্রভৃতি পালন করতে হয়। এতে ব্যবসায়ের প্রতি ক্রেতা ও ভোক্তাদের আস্থা তৈরি হয়। উদ্দীপকের আসিফ একজন ব্যবসায়ী। নিউ মার্কেটে তার একটি কসমেটিকস এর শো-রুম আছে। ব্যবসায়ের শুরুতেই তিনি নিম্নমানের পণ্য বেশি দামে বিক্রি করেন। যার মাধ্যমে তিনি প্রচুর মুনাফা অর্জন করেছিলেন। একজন ব্যবসায়ী হয়ে ক্রেতা বা ভোক্তাদের মানসম্মত পণ্য সরবরাহ না করে তিনি তার দায়িত্বে অবহেলা করেছেন। তাছাড়া নিম্নমানের কসমেটিকসে অনেক ক্ষতিকর কেমিক্যাল থাকে যা ব্যবহারে মানুষের চামড়ার তো ক্ষতি হয়-ই এর সাথে এসব ব্যবহারে মানুষের ক্যান্সারের মতো রোগও হতে পারে। আসিফের নিম্নমানের কসমেটিকস তার দোকানের ক্রেতা বা ভোক্তাদের ক্ষতি সাধান করছে, যা আসিফের ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়বদ্ধতাকে মেনে না চলার বিষয়টিকে ফুটিয়ে তুলেছে। তাই বলা যায়, আসিফ ক্রেতা ও ভোক্তাদের দায়বদ্ধতাকে মেনে চলেননি।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল

উদ্দীপকের আসিফ কোন ধরনের দায়বদ্ধতাকে মেনে চলেন নি? ব্যাখ্যা কর।

উদ্দীপক

আসিফ একজন ব্যবসায়ী। নিউ মার্কেটে তার একটি কসমেটিকস এর শো রুম আছে। প্রথমেই তিনি নিম্নমানের পণ্য বেশি দামে বিক্রির মাধ্যমে প্রচুর মুনাফা অর্জন করেছিলেন। ক্রেতাগণ তা বুঝতে পেরে তার দোকানে আর ভিড় করে না। ক্রেতাদের প্রতি বিশ্বাস স্থাপনের জন্য তিনি অনেক পরিশ্রম করছেন।

Chittagong · 2023

উত্তর

নৈতিকতা বলতে মানুষের ভালো-মন্দের বিচার বিশ্লেষণ করে সঠিকটি গ্রহণ করাকে বোঝায়।

উত্তর

ক্রেতা আকর্ষণ করার কৌশল বা দক্ষতাকে বিক্রয়িকতা বলে। এর মাধ্যমে একজন বিক্রয়কর্মী তার দক্ষতা ও কৌশলকে কাজে লাগিয়ে সে সম্ভাব্য ক্রেতার নিকট পণ্য বা সেবাসামগ্রী বিক্রয় করতে সক্ষম হয়। এছাড়াও তিনি তার নিজ গুণে ব্যবসায় ও পণ্য সম্পর্কে ক্রেতাদের আস্থা অর্জন করে তাদেরকে স্থায়ী গ্রাহকে পরিণত করে থাকে।

উত্তর

উদ্দীপকের আসিফ ব্যবসায়ের ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়বদ্ধতাকে মেনে চলেননি। ক্রেতা বা ভোক্তা হলেন ব্যবসায়ের প্রাণ। তারা পণ্য কিনলেই ব্যবসায় প্রতিষ্ঠান টিকে থাকে। তাই ব্যবসায়ীকে তার ভোক্তাদের প্রতি বিভিন্ন দায়িত্ব যেমন মানসম্মত পণ্য সরবরাহ, পণ্যের স্থিতিশীল বাজার, পণ্যসামগ্রী প্রাপ্তি সহজতর প্রভৃতি পালন করতে হয়। এতে ব্যবসায়ের প্রতি ক্রেতা ও ভোক্তাদের আস্থা তৈরি হয়। উদ্দীপকের আসিফ একজন ব্যবসায়ী। নিউ মার্কেটে তার একটি কসমেটিকস এর শো-রুম আছে। ব্যবসায়ের শুরুতেই তিনি নিম্নমানের পণ্য বেশি দামে বিক্রি করেন। যার মাধ্যমে তিনি প্রচুর মুনাফা অর্জন করেছিলেন। একজন ব্যবসায়ী হয়ে ক্রেতা বা ভোক্তাদের মানসম্মত পণ্য সরবরাহ না করে তিনি তার দায়িত্বে অবহেলা করেছেন। তাছাড়া নিম্নমানের কসমেটিকসে অনেক ক্ষতিকর কেমিক্যাল থাকে যা ব্যবহারে মানুষের চামড়ার তো ক্ষতি হয়-ই এর সাথে এসব ব্যবহারে মানুষের ক্যান্সারের মতো রোগও হতে পারে। আসিফের নিম্নমানের কসমেটিকস তার দোকানের ক্রেতা বা ভোক্তাদের ক্ষতি সাধান করছে, যা আসিফের ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়বদ্ধতাকে মেনে না চলার বিষয়টিকে ফুটিয়ে তুলেছে। তাই বলা যায়, আসিফ ক্রেতা ও ভোক্তাদের দায়বদ্ধতাকে মেনে চলেননি।

উত্তর

ব্যবসায়ে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা যথাযথভাবে সম্পাদনের মাধ্যমে আসিফ একজন যথার্থ ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন। নৈতিকতা হলো ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, উচিত-অনুচিত প্রভৃতি বিষয় বিচারের মাপকাঠি। এটি মানুষকে ভালো ও খারাপ দিক বিচার-বিশ্লেষণ করে পথ চলতে সাহায্য করে। আর সামাজিক দায়বদ্ধতা হলো মুনাফা অর্জনের সাথে সমাজের কিছু মঙ্গলময় বা কল্যাণমূলক কাজ করা। উদ্দীপকের আসিফ একজন ব্যবসায়ী। তার একটি কসমেটিকসের শো-রুম আছে। প্রথমেই তিনি নিম্নমানের পণ্য বেশি দামে বিক্রি করে একজন ব্যবসায়ী হিসেবে ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়বদ্ধতাকে অবহেলা করেছেন। পরবর্তীতে ক্রেতারা তার অনৈতিক কাজটি বুঝতে পেরে তার দোকানে আর ভিড় করে না। ক্রেতাদের প্রতি বিশ্বাস স্থাপনের জন্য তিনি অনেক পরিশ্রম করছেন। আসিফ নৈতিকতা না মেনে তার ব্যবসায়টি পরিচালনা করছেন। যার ফলে ক্রেতা ও ভোক্তারা তার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছেন। তাই আসিফকে ক্রেতা ও ভোক্তাদের আস্থা ও বিশ্বাস পুনরায় অর্জন করতে হবে। এর জন্য প্রথমেই তাকে তার দোকানের নিম্নমানের পণ্যগুলোকে নষ্ট করে সে স্থানকে মানসম্মত পণ্য দ্বারা সাজাতে হবে। পূর্বের ন্যায় অধিক দামের পরিবর্তে পণ্যের মূল্য যেন ক্রেতা ও ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেদিকে লক্ষ রাখতে হবে। পূর্বের মতো ভুল যেন আর কখনোই না ঘটে সে বিষয়ে তাকে সতর্কতার সাথে অবস্থান করতে হবে। ব্যবসায়ের সকল কাজ তাকে নৈতিকতার সাথে সম্পন্ন করতে হবে। ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়বদ্ধতা পালনের পাশাপাশি একজন ব্যবসায়ী হিসেবে তাকে রাষ্ট্র ও সমাজের প্রতিও দায়িত্ব পালন করতে হবে। একজন আদর্শ ব্যবসায়ী তার ব্যবসায়ের সকল কাজ নৈতিকতার সাথে সম্পাদন করে এবং মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের উন্নয়নেও যাবতীয় কাজ করে থাকে। তাই বলা যায়, উপর্যুক্ত কাজগুলো করার মাধ্যমেই আসিফ নিজেকে একজন যথার্থ ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের করণীয় কী? অথবা, পরিবেশ দূষণ রোধে করণীয় কী?

পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের করণীয় কী? অথবা, পরিবেশ দূষণ রোধে করণীয় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.পণ্যের মজুদদারি না করা কোন ধরনের দায়বদ্ধতা? ব্যাখ্যা কর।

পণ্যের মজুদদারি না করা কোন ধরনের দায়বদ্ধতা? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে কেন? ব্যাখ্যা কর।

জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে কেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ব্যবসায় নৈতিকতা বলতে কী বোঝায়?

ব্যবসায় নৈতিকতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.শ্রমিক কর্মচারীদের প্রতি একজন ব্যবসায়ীর কী কী সামাজিক দায়িত্ব পালন করা উচিত?

শ্রমিক কর্মচারীদের প্রতি একজন ব্যবসায়ীর কী কী সামাজিক দায়িত্ব পালন করা উচিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতামূলক কার্যক্রম কী হওয়া উচিত?

পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতামূলক কার্যক্রম কী হওয়া উচিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ব্যবসায় নৈতিকতা কেন প্রয়োজন?

ব্যবসায় নৈতিকতা কেন প্রয়োজন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ব্যবসায়ে মূল্যবোধ প্রয়োজনীয় কেন?

ব্যবসায়ে মূল্যবোধ প্রয়োজনীয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'ব্যবসায় হলো একটি সামাজিক প্রতিষ্ঠান' যুক্তি দাও।

'ব্যবসায় হলো একটি সামাজিক প্রতিষ্ঠান' যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ব্যবসায়ীরা কীভাবে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা পালন করে? ব্যাখ্যা করো।

ব্যবসায়ীরা কীভাবে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা পালন করে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.একজন ব্যবসায়ীর মধ্যে নৈতিকতাবোধ থাকা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।

একজন ব্যবসায়ীর মধ্যে নৈতিকতাবোধ থাকা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শিল্পায়নের সবচেয়ে বড়ো সমস্যা কোনটি? ব্যাখ্যা করো।

শিল্পায়নের সবচেয়ে বড়ো সমস্যা কোনটি? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের করণীয় কী? অথবা, পরিবেশ দূষণ রোধে করণীয় কী?পণ্যের মজুদদারি না করা কোন ধরনের দায়বদ্ধতা? ব্যাখ্যা কর।জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে কেন? ব্যাখ্যা কর।ব্যবসায় নৈতিকতা বলতে কী বোঝায়?শ্রমিক কর্মচারীদের প্রতি একজন ব্যবসায়ীর কী কী সামাজিক দায়িত্ব পালন করা উচিত?পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতামূলক কার্যক্রম কী হওয়া উচিত?ব্যবসায় নৈতিকতা কেন প্রয়োজন?ব্যবসায়ে মূল্যবোধ প্রয়োজনীয় কেন?'ব্যবসায় হলো একটি সামাজিক প্রতিষ্ঠান' যুক্তি দাও।ব্যবসায়ীরা কীভাবে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা পালন করে? ব্যাখ্যা করো।একজন ব্যবসায়ীর মধ্যে নৈতিকতাবোধ থাকা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।শিল্পায়নের সবচেয়ে বড়ো সমস্যা কোনটি? ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।