উদ্দীপকে মতিন সাহেব কোন ধরনের দায়বদ্ধতা পালন করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মতিন সাহেব সামাজিক দায়বদ্ধতা পালন করেছেন। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে ব্যবসায়ীর কাজ শুধু মুনাফা অর্জনে সীমাবদ্ধ থাকে না। তাকে বিভিন্ন পক্ষ, যেমন: রাষ্ট্র, সমাজ, ক্রেতা-ভোক্তা ও কর্মচারীর প্রতিও দায়িত্ব পালন করতে হয়। এতে প্রতিষ্ঠানের ব্যবসায়িক সুনাম বাড়ে। প্রতিষ্ঠানের প্রতি জনগণ আস্থাশীল হয়। উদ্দীপকের মতিন সাহেব 'মতিন ডায়িং এন্ড ফিনিশিং' কোম্পানির মালিক। তিনি তার প্রতিষ্ঠানে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করেন। এতে গ্যাস, বিদ্যুতের অপচয় হয় না এবং শব্দদূষণ রোধ হয়। এছাড়া তিনি কারখানা প্রাঙ্গণে প্রচুর গাছ লাগিয়েছেন। পাশাপাশি এলাকায় একটি মসজিদ ও খেলার মাঠসহ পার্ক নির্মাণ করে দিয়েছেন। এসব কাজ সমাজের প্রতি দায়বদ্ধতার অন্তর্ভুক্ত। তাই বলা যায়, মতিন সাহেব সামাজিক দায়বদ্ধতা পালন করেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
উদ্দীপকে মতিন সাহেব কোন ধরনের দায়বদ্ধতা পালন করেছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর