কোন ধরনের সামাজিক দায়বদ্ধতা থেকে জনাব শামীম কর্মীদের পাশে ছিলেন? ব্যাখ্যা কর।
উত্তর: ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতার আওতাভুক্ত শ্রমিক-কর্মচারীদের প্রতি দায়বদ্ধতা থেকে জনাব শামীম কর্মীদের পাশে ছিলেন। একজন ব্যবসায়ীকে তার প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের প্রতি বেশকিছু দায়িত্ব পালন করতে হয়। যেমন- উপযুক্ত পারিশ্রমিক, আর্থিক সুবিধা দান, চাকরির নিরাপত্তা বিধান করা, কাজের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা, প্রশিক্ষণ ও পদোন্নতির ব্যবস্থা করা, বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করা। উদ্দীপকের জনাব শামীম একজন ভোজ্যতেল ব্যবসায়ী। তার প্রতিষ্ঠানে বেশ কয়েকজন কর্মী রয়েছে। তিনি সময়মতো তাদের বেতন ভাতা পরিশোধ করেন। তাদের থাকা-খাওয়ার ব্যাপারেও তিনি খোঁজ খরব নেন। এতে করে কর্মীদের জীবন-যাত্রার মান উন্নত হয়। এভাবে কর্মীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা শ্রমিক কর্মীদের প্রতি ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতাকে নির্দেশ করে। তাই বলা যায়, শ্রমিক-কর্মচারীদের সময়মতো আর্থিক সুবিধা প্রদান, থাকা-খাওয়ার ব্যবস্থা বা খোঁজ নেওয়ার মধ্য দিয়ে জনাব শামীমের শ্রমিক-কর্মচারীদের প্রতি দায়বদ্ধতা ফুটে উঠেছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
কোন ধরনের সামাজিক দায়বদ্ধতা থেকে জনাব শামীম কর্মীদের পাশে ছিলেন? ব্…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর