সামাজিক দায়বদ্ধতা বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: সমাজের জন্য কিছু মঙ্গলময় ও কল্যাণমূলক কাজ করাকে সামাজিক দায়বদ্ধতা বলে। পূর্বে মুনাফা অর্জনকে ব্যবসায়ের প্রধান এবং একমাত্র উদ্দেশ্য মনে করা হলেও বর্তমানে এ ধারণা পরিবর্তন হয়েছে। বর্তমানে ব্যবসায় শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডই, এটি সামাজিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ অংশ। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়জগতে ব্যবসায়ীকে নিজের মুনাফা বৃদ্ধির চিন্তা করলেই হয় না, মুনাফা অর্জনের পাশাপাশি অনেক পক্ষের প্রতি দায়িত্বও পালন করতে হয়। এ সকল দায়িত্বগুলোকে সামাজিক দায়বদ্ধতা বলা হয়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
সামাজিক দায়বদ্ধতা বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
উত্তর