আনসারির মধ্যে ব্যবসায়ের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: আনসারির মধ্যে ব্যবসায়ের নৈতিকতার দিকটি ফুটে উঠেছে। ভালো-মন্দের, ন্যায়-অন্যায়ের বিচার-বিশ্লেষণ করে সঠিক কাজটি করাই হলো নৈতিকতা। একটি ব্যবসায়ের ধারণা চিহ্নিত থেকে শুরু করে এটি সফলভাবে পরিচালনার সকল কাজ সুন্দর, সুষ্ঠু ও সঠিকভাবে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নৈতিকতা দিকনির্দেশনা হিসেবে কাজ করে। এটি ব্যবসায় জগতে আমাদের আচার-আচরণকে সঠিকভাবে পরিচালনা করে। উদ্দীপকের জনাব আনসারি 'মা বেকারি' নামে একটি বেকারি প্রতিষ্ঠা করেন। বেকারিটিতে বিভিন্ন ধরনের রুটি, কেক, বিস্কুট ইত্যাদি প্রস্তুত করেন। তিনি গ্রাহকদের স্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রং মেশানো থেকে বিরত থাকেন। তার এরূপ কাজের ফলে ক্রেতাদের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়বে। ব্যবসায়ের মুনাফাকে প্রাধান্য না দিয়ে ক্রেতা ও ভোক্তাদের স্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে ব্যবসায় করায় তার ব্যবসায়ের প্রতি ক্রেতা ও ভোক্তাদের আস্থা ও বিশ্বাস বাড়বে। ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে তার এসব কাজ নৈতিকতার অন্তর্গত। তাই বলা যায়, আনসারির মধ্যে ব্যবসায়ের নৈতিকতার দিকটি ফুটে উঠেছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
আনসারির মধ্যে ব্যবসায়ের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর