উদ্দীপকের আলোকে আনসারির প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের আলোকে আনসারির প্রতিষ্ঠানটি ক্রেতা ও ভোক্তা এবং শ্রমিক-কর্মচারীর প্রতি সামাজিক দায়বদ্ধতা পালন করে থাকেন। সামাজিক দায়বদ্ধতা বলতে মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের কিছু মঙ্গলময় বা কল্যাণমূলক কাজ করাকে বোঝায়। একজন ব্যবসায়ীকে ব্যবসায়ের সাথে জড়িত সব পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালন করার মনোভাব সম্পন্ন হতে হয়। এতে তার প্রতি সমাজের সকল পক্ষ সন্তুষ্ট থাকে। উদ্দীপকের জনাব আনসারি তার প্রতিষ্ঠিত 'মা বেকারিতে' বিভিন্ন ধরনের রুটি, কেক, বিস্কুট ইত্যাদি গ্রাহকদের স্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে প্রস্তুত করেন। তিনি তার প্রস্তুতকৃত খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রং মেশানো থেকে বিরত থাকনে। বেকারিতে নিয়োজিত ব্যক্তিবর্গের স্বাচ্ছন্দ্যে কাজ করার লক্ষ্যে তিনি বেকারিতে প্রয়োজনীয় আলো-বাতাসের সু-ব্যবস্থা নিশ্চিত করেছেন। তাছাড়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে জেনারেটরের ব্যবস্থা করেছেন। সম্প্রতি কিছু অদক্ষ লোককে নিয়োজিত করে তিনি তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। জনাব আনসারি এসব কাজের মাধ্যমে ব্যবসায়সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ যথা- ক্রেতা ও ভোক্তা এবং শ্রমিক-কর্মচারীর প্রতি সামাজিক দায়িত্ব পালন করেছেন। তিনি ক্রেতাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে মানসম্মত পণ্য উৎপাদন করে ক্রেতাদের নিকট সরবরাহ করছেন। এতে তার বেকারির প্রতি ক্রেতা ও ভোক্তাদের আনুগত্য সৃষ্টি হচ্ছে। তিনি কর্মচারীদের কাজের সুবিধা নিশ্চিত করতে বেকারিতে পর্যাপ্ত আলো-বাতাস ও জেনারেটরের ব্যবস্থা করেন। তাছাড়া তিনি তার নিয়োগকৃত কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। এর ফলে কর্মীরা তার প্রতি সন্তুষ্ট থাকে। ফলে তারা সর্বদা তাদের কাজের প্রতি সচেতন থাকে। আর প্রশিক্ষণ তাদের দক্ষতা বৃদ্ধি করে। তাদের উৎপাদিত পণ্যের মান আরও উন্নত করে। ক্রেতা ও ভোক্তাদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে মানসম্মত পণ্য সরবরাহের মাধ্যমে তিনি তার ব্যবসায়ে ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়বদ্ধতা পালন করেছেন। আর তার বেকারিতে কর্মরত কর্মীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করে ও প্রশিক্ষণের ব্যবস্থা করে তিনি শ্রমিক-কর্মচারীদের প্রতি দায়বদ্ধতা পালন করেছেন। তাই বলা যায়, জনাব আনসারি তার প্রতিষ্ঠানে ব্যবসায়ের ক্রেতা ও শ্রমিক-কর্মচারীর প্রতি দায়বদ্ধতা পালন করেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
উদ্দীপকের আলোকে আনসারির প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা মূল্যায়ন কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর