উদ্দীপকে বর্ণিত জনাব কামাল কোন পক্ষের প্রতি দায়বদ্ধতা পালন করছেন?
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব কামাল ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়বদ্ধতা পালন করেছেন। উদ্দীপকে বলা হয়েছে যে, জনাব কামালের বগুড়া বাজারে একটি চালের আড়ত আছে। তিনি ন্যায্যমূল্যে ও সঠিক ওজনে ভালোমানের চাল বিক্রয় করেন। ক্রেতা ও ভোক্তাদের প্রতি আস্থা ও সহযোগিতার উপর ব্যবসায়ের সফলতা নির্ভর করে। তাই ব্যবসায়ীকে বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়। যেমন- পণ্যের বাজার স্থিতিশীল রাখা, মানসম্মত পণ্য সরবরাহ করা। পণ্যসামগ্রী প্রাপ্তি সহজতর করা এবং পণ্য ও বাজারসংক্রান্ত বিভিন্ন তথ্য সরবরাহ করা। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত জনাব কামল ক্রেতা ও ভোক্তাদের প্রতি যথাযথভাবে সামাজিক দায়বদ্ধতা পালন করেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনাব কামাল কোন পক্ষের প্রতি দায়বদ্ধতা পালন করছেন?
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর