নৈতিকতার মানদণ্ডে জনাব জামালের কার্যক্রমটি মূল্যায়ন কর।
উত্তর: নৈতিকতার মানদণ্ডে জনাব জামালের কার্যক্রমটি একটি অনৈতিক কার্যক্রম। অতিরিক্ত মুনাফা অর্জন বা অন্য কোনো কারণেই হোক ব্যবসায় অনৈতিক কার্যকলাপ দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশে ব্যবসায় নৈতিকতার প্রয়োগ অনেক ক্ষেত্রে সন্তোষজনক নয়। প্রতিদিন খবরের কাগজের পাতা উল্টালে ব্যবসায়সংক্রান্ত অনেক নেতিবাচক খবর ও চিত্র চোখে পড়ে। অনৈতিক কার্যকলাপের প্রতিক্রিয়া ভয়াবহ। ভেজাল খাদ্য খেয়ে মানুষ নানারকম ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। ব্যবসায়ীদের এসব অনৈতিক কার্যকলাপ রোধ না করা গেলে রোগাক্রান্ত মানুষদের একটি অসুস্থ সমাজ ব্যবস্থা গড়ে উঠেবে। যার ফল হবে অত্যন্ত ভয়াবহ। উদ্দীপকে বলা হয়েছে যে, জনাব জামাল বগুড়া বাজারের ব্যবসায়ী। তিনি অধিক লাভের আশায় চালের সাথে সাদা পাথরের কণা মিশিয়ে ক্রেতাদের নিকট চাল বিক্রয় করেন। কয়েক দিন ব্যবসায়টি ভালো করলেও পরবর্তীতে তার বিক্রয়ের পরিমাণ কমতে থাকে। উপরিউক্ত আলোচনা হতে বলা যায় যে, অনৈতিক কার্যকলাপ ও অনৈতিক আচরণ মানুষের কাছ থেকে কাম্য নয়। ব্যবসায়ী প্রস্তুতকৃত বা সরবরাহকৃত পণ্য বা সেবা বিক্রয় করে জীবনধারণ করে। তাদের নৈতিক দায়িত্ব সঠিক পণ্য দ্রব্য বা সেবা সরবরাহ করা। বর্তমানে ভেজাল খাবার খেয়ে মানুষ কঠিন ও জটিলরোগে আক্রান্ত হচ্ছে। যার প্রতিক্রিয়াও ভয়াবহ। একমাত্র ব্যবসায় নৈতিকতাবোধ এই ভয়াবহ পরিণতি হতে রক্ষা করতে পারে। তাই বলা যায়, নৈতিকতার মানদণ্ডে জনাব জামালের কার্যক্রম অনৈতিক।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
নৈতিকতার মানদণ্ডে জনাব জামালের কার্যক্রমটি মূল্যায়ন কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর