জনাব ফাহিমের ব্যবসায়িক কর্মকাণ্ডে মূল্যবোধ ও নৈতিকতার প্রয়োজনীয়তা মূল্যায়ন কর।
উত্তর: জনাব ফাহিমের ব্যবসায়িক কর্মকাণ্ডে মূল্যবোধ ও নৈতিকতার প্রয়োজনীয়তা অপরিসীম। যে জ্ঞানবোধ এবং আচরণ সমাজ মূল্যবান ও অনুকরণীয় মনে করে তাকেই মূল্যবোধ বলে। মূল্যবোধ ও নৈতিকতাবোধ মানুষকে ন্যায়-অন্যায়, ঠিক-বেঠিক, ভালো-মন্দের মধ্যে পার্থক্য চিহ্নিত করতে সাহায্য করে। এটি মানুষের জীবনে ইতিবাচক, মঙ্গলময় ও কল্যাণময় দিকের নির্দেশনা দেয়। উদ্দীপকের ফাহিম তার ফার্মে উৎপাদিত গরুর দুধে পানি মিশিয়ে বিক্রি করেন। তিনি অস্বাস্থ্যকর উপায়ে ইনজেকশন দিয়ে গরু মোটাতাজা করে বাজারে বিক্রি করেন। তার ফার্মে উৎপাদিত গরুর মাংস খেয়ে মানুষ নানা বিধি রোগে আক্রান্ত হচ্ছে। তার এ কাজটি ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতাবিবর্জিত একটি কাজ, যা সমাজ ও মানুষের ওপর অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলে। জনাব ফাহিম লোভের বশবর্তী হয়ে তার ব্যবসায়ে অনৈতিক পন্থা অবলম্বন করেন। অতিরিক্ত মুনাফা লাভের আশায় তিনি ক্রেতা ও ভোক্তাদের স্বাস্থ্য নিয়েও ঝুঁকি নেন। কিন্তু কোনো ব্যবসায়ী অবৈধ পন্থা অবলম্বন করে দীর্ঘদিন ব্যবসায়ে টিকে থাকতে পারে না। কারণ ক্রেতা ও ভোক্তারা একটা সময় পর ব্যবসায়ীর অনৈতিকতা বুঝতে পেরে যায়। তাই এই ক্ষেত্রে মুনাফা সাময়িক সময়ের জন্য বেশি হলেও ব্যবসায়টি ক্ষণস্থায়ী বা স্বল্পমেয়াদি হয়ে যায়। তাই দীর্ঘদিন ধরে ব্যবসায় পরিচালনা করার জন্য অবশ্যই ব্যবসায়ীকে ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতা মেনে চলতে হয়। মূল্যবোধ ও নৈতিকতা মেনে ব্যবসায় করলে ব্যবসায়টি ক্রেতা ও ভোক্তাদের বিশ্বাস অর্জনে সক্ষম হয় এবং তারা ব্যবসায়টির স্থায়ী গ্রাহক, ক্রেতা ও ভোক্তায় পরিণত হয়। এতে বিক্রয় ও সুনাম বৃদ্ধি পায় এবং ব্যবসায়ে সফলতা অর্জন সম্ভব হয়। তাই বলা যায়, ফাহিমের ব্যবসায়টিকে দীর্ঘস্থায়ী ও সফল করার জন্য তার ব্যবসায়িক কর্মকাণ্ডে মূল্যবোধ ও নৈতিকতার প্রয়োজনীয়তা অপরিসীম।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
জনাব ফাহিমের ব্যবসায়িক কর্মকাণ্ডে মূল্যবোধ ও নৈতিকতার প্রয়োজনীয়তা ম…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর