দেশীয় মাছের প্রজাতি বিলুপ্তির পিছনে ব্যবসায়ী হিসেবে জনাব আতিকের কোন পক্ষের প্রতি দায়বদ্ধতার ঘাটতি রয়েছে? বর্ণনা কর।
উত্তর: দেশীয় মাছের প্রজাতি বিলুপ্তির পিছনে ব্যবসায়ী হিসেবে জনাব আতিকের সমাজের প্রতি দায়িত্ববদ্ধতার ঘাটতি রয়েছে। সমাজ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করেই ব্যবসায়ের উন্নতি ও সমৃদ্ধি ঘটে। তাই ব্যবসায়ীদেরও সমাজের প্রতি কিছু দায়িত্ব পালন করতে হয়। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মানসম্মত পণ্য উৎপাদন ও সরবরাহ, পণ্যের মজুতদারি না করা প্রভৃতি সমাজের প্রতি ব্যবসায়ের দায়বদ্ধতার অন্তর্ভুক্ত। উদ্দীপকের জনাব আতিক একজন মাছ ব্যবসায়ী। একজন ব্যবসায়ী হিসেবে তিনি সমাজের বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব পালনের চেষ্টা করে থাকেন। তিনি নদী ও বিলের বিভিন্ন অংশে বাঁধ দিয়ে ছোটো-বড়ো ঘের তৈরি করে মাছ চাষের ব্যবস্থা করেন। কিন্তু কয়েক বছর পর তিনি খেয়াল করেন তার খামারের আশে পাশের নদী এবং বিলে দেশীয় মাছের প্রজাতি দিন দিন কমে যাচ্ছে। জনাব আতিকের নদী ও বিলে বাঁধ তৈরি করার ফলে নদী ও বিলের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। ফলে তা মাছ ও অন্যান্য জলজ প্রাণীর বসবাসে অনুপযুক্ত হয়ে পড়ছে। মাছ আমিষের একটি অন্যতম উৎস হওয়ায় জনাব আতিকের উক্ত কাজ দ্বারা সমাজের মানুষ ক্ষতিগ্রস্ত ও বঞ্চিত হচ্ছে। আর সমাজের মানুষের প্রয়োজনে মানসম্মত পণ্য উৎপাদন ও সরবরাহ করা একজন ব্যবসায়ীর সমাজের প্রতি দায়বদ্ধতার অন্তর্গত। তাই বলা যায়, সমাজের প্রতি দায়বদ্ধতার ঘাটতি থাকায় জনাব আতিকের ব্যবসায় দ্বারা দেশীয় প্রজাতির মাছের বিলুপ্তি ঘটছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
দেশীয় মাছের প্রজাতি বিলুপ্তির পিছনে ব্যবসায়ী হিসেবে জনাব আতিকের কোন…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর