“ব্যবসায়ীর আচরণের মানদণ্ডে জনাব আতিক উত্তীর্ণ”-উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: "ব্যবসায়ীর আচরণের মানদণ্ডে জনাব আতিক উত্তীর্ণ”- উক্তিটি সঠিক। মানব আচরণের মানদণ্ড বলতে নৈতিকতাকে বোঝায়। এটি মানুষের ভালোমন্দের বিচার-বিশ্লেষণ করার সাথে জড়িত। একটি ব্যবসায়ের সকল কাজ সুন্দর, সুষ্ঠু ও সঠিকভাবে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই নৈতিকতা দিকনির্দেশনা হিসেবে কাজ করে। সাথে সাথে ব্যবসায় নৈতিকতা একজন ব্যবসায়ীর আচরণকে সঠিক পথে পরিচালনা করে। উদ্দীপকের জনাব আতিক সমাজে প্রতিষ্ঠিত একজন মাছ ব্যবসায়ী। ব্যবসায়ের আয় থেকে তিনি এলাকার স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের জন্য পোশাক কিনে দেন। তার খামারে কর্মরত ৩০ জন শ্রমিকের কাজের সুবিধার্থে তিনি কর্মঘণ্টা ঠিক করে দেন। খামারে উৎপাদিত মাছ সতেজ রাখার জন্য ফরমালিন মেশাতে তিনি নিষেধ করেন। নদী ও বিলে বাঁধ দেওয়ার ফলে দেশীয় প্রজাতির মাছ কমে গেলে তিনি এ সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ নেন। একজন ব্যবসায়ীর জন্য ব্যবসায় নৈতিকতা মেনে চলা ও সমাজের বিভিন্ন পক্ষের প্রতি দায়বদ্ধতা পালন করা আবশ্যিক একটি বিষয়। জনাব আতিক স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের পোশাক কিনে দিয়ে একটি জনহিতকর কাজ করেছেন। যার মাধ্যমে তিনি তার সমাজের প্রতি দায়বদ্ধতাকে পালন করেছেন। তার খামারে ৩০ জন শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। উক্ত কাজটি দ্বারা তিনি রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা পালন করেছেন। শ্রমিকদের কর্মঘণ্টা নির্ধারণ করার মাধ্যমে তিনি শ্রমিকদের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে শ্রমিক-কর্মচারীদের প্রতি দায়বদ্ধতাও পালন করেছেন। নিজের ব্যবসায়িক স্বার্থকে প্রাধান্য না দিয়ে তিনি জনগণের স্বাস্থ্যহানি ঘটে এমন কাজ অর্থাৎ মাছে ফরমালিন মিশানো থেকে বিরত থেকে ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়বদ্ধতা পালন করেছেন। সকল দায়বদ্ধতা পালনের পরও অজ্ঞতাবশত বাঁধ তৈরির ফলে দেশীয় প্রজাতির মাছ হ্রাস পেলে তিনি তার ভুল বুঝতে পেরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। তার মধ্যে মানব আচরণের মানদণ্ড বা ভালোমন্দের বিচার করার ক্ষমতা থাকার কারণেই তিনি তার এই ভুল সংশোধন করার পদক্ষেপ নেন। তাই বলা যায়, ব্যবসায়ীর আচরণের মানদণ্ডে অর্থাৎ নৈতিকতার মানদণ্ডে জনাব আতিক উত্তীর্ণ হয়েছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
“ব্যবসায়ীর আচরণের মানদণ্ডে জনাব আতিক উত্তীর্ণ”-উদ্দীপকের আলোকে মূল্…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর