ব্যবসায়ীরা কিভাবে কাজের উপযুক্ত পরিবেশ তৈরি করে? ব্যাখ্যা কর।
উত্তর: শ্রমিক-কর্মচারীদের যাবতীয় সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে ব্যবসায়ীরা কাজের উপযুক্ত পরিবেশ তৈরি করে। একজন ব্যবসায়ীকে তার প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের প্রতি বিবিধ দায়বদ্ধতা পালন করতে হয়। শ্রমিক ও কর্মচারীদের অব্যাহত প্রচেষ্টার ফলেই ব্যসায়ে মুনাফা অর্জিত হয়। ব্যবসায়ের উন্নতির সাথে তাদের বেতন-ভাতা বৃদ্ধি ও বোনাস প্রদান করা এবং তাদের অবস্থার উন্নতির চেষ্টা করা উচিত। এছাড়া তাদের কাজের স্থানে এমন পরিবেশ তৈরি করা উচিত যেন তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের কাজ সম্পাদন করতে পারে। এছাড়াও চাকরির নিরাপত্তা বিধান, প্রশিক্ষণ ও পদোন্নতির ব্যবস্থা, বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা প্রভৃতি নিশ্চিতকরণের মাধ্যমে ব্যবসায়ীরা কাজের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
ব্যবসায়ীরা কিভাবে কাজের উপযুক্ত পরিবেশ তৈরি করে? ব্যাখ্যা কর।
উত্তর