এমরান সাহেবের মধ্যে ব্যবসায়ের কোন দিকটি ফুটে ওঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: এমরান সাহেবের মধ্যে ব্যবসায়ে নৈতিকতার দিকটি ফুটে ওঠেছে। ভালো-মন্দের বিচার-বিশ্লেষণ করে সঠিক কাজটি করাই হলো নৈতিকতা। আর, ব্যবসায়ে বিভিন্ন পক্ষের (যেমন: সমাজ, রাষ্ট্র, ক্রেতা ও ভোক্তা প্রভৃতি) প্রতি যথাযথভাবে দায়িত্ব পালন করে ব্যবসায় পরিচালনা করা ব্যবসায়ে নৈতিকতার অন্তর্গত। এটি ব্যবসায়ীদের কাজের প্রতি সচেতনতা বাড়ায়। এমরান সাহেব ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি খাবারের হোটেলের মালিক। তিনি একজন সৎ ব্যবসায়ী। তিনি ক্রেতাদের কথা বিবেচনা করে তাদেরকে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করেন। এজন্য ক্রেতাদের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়ছে। তিনি সুলভ মূল্যে তার হোটেলের খাবার বিক্রি করছেন। এতে ক্রেতারা ন্যায্যমূল্যে খাবার কিনে খেতে পারছে। এজন্য প্রতিনিয়ত তার ব্যবসায়ের প্রতি ক্রেতাদের আস্থা ও বিশ্বাস বাড়ছে। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে তার এসব কাজ নৈতিকতার অন্তর্গত। অতএব, এমরান সাহেবের ব্যবসায়ে নৈতিকতার দিকটি ফুটে ওঠেছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
এমরান সাহেবের মধ্যে ব্যবসায়ের কোন দিকটি ফুটে ওঠেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর