উদ্দীপকের “এমরান সাহেব এক দায়িত্বশীল ব্যবসায়ী”- উক্তিটি মূল্যায়ন করো।
উত্তর: সামাজিক দায়বদ্ধতা যথাযথভাবে পালন করায় এমরান সাহেবকে একজন দায়িত্বশীল ব্যবসায়ী বলে আমি মনে করি। ব্যবসায়ের সাথে জড়িত সব পক্ষের প্রতি ব্যবসায়ীর সামাজিক দায়িত্ব পালন করা উচিত। এতে তার প্রতি সমাজের সকল পক্ষ সন্তুষ্ট থাকে। ফলে ব্যবসায়ী সহজে তাদের আস্থা অর্জন করে লাভবান হন। এমরান সাহেব তার ক্রেতাদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে খাবারের মান। বজায় রাখেন। ফলে ক্রেতারা তার থেকে মানসম্মত খাবারের নিশ্চয়তা পায়। তার হোটেলের খাবার সুলভ মূল্যে বিক্রি হয়। তার হোটেল থেকে ন্যায্যমূল্যে মানসম্মত খাবার কিনে ক্রেতারা খুশি হয়। তিনি হোটেলের কর্মচারীদের কাজের সুবিধার জন্য আলাদা রুম ভাগ করে দিয়েছেন। এছাড়া তিনি তাদেরকে বিভিন্ন আর্থিক প্রণোদনা দিয়ে থাকেন। এমরান সাহেব এসব কাজের মাধ্যমে ব্যবসায় সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের (ভোক্তা, কর্মচারী) প্রতি সামাজিক দায়িত্ব পালন করছেন। তিনি ক্রেতাদের কথা ভেবে সুলভ মূল্যে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করছেন। এতে তার হোটেলের প্রতি ক্রেতাদের আনুগত্য সৃষ্টি হচ্ছে। তিনি কর্মচারীদের কাজের সুবিধা নিশ্চিত করতে আলাদা রুম নির্ধারণ করে দিয়েছেন। এছাড়া কর্মীদের আর্থিক প্রণোদনা দিয়ে তিনি কাজের প্রতি উৎসাহিত করছেন। ফলে কর্মচারীদের মধ্যে কার্য সন্তুষ্টি ও গতিশীলতা সৃষ্টি হবে। তাই বলা যায়, এমরান হোসেন একজন দায়িত্বশীল ব্যবসায়ী।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
উদ্দীপকের “এমরান সাহেব এক দায়িত্বশীল ব্যবসায়ী”- উক্তিটি মূল্যায়ন করো।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর