জনাব আলমের ব্যবসায়ের ক্ষেত্রে কোন ধরনের দায়বদ্ধতা প্রকাশ পেয়েছে? বর্ণনা করো।
উত্তর: জনাব আলমের ব্যবসায়ে সামাজিক দায়বদ্ধতা প্রকাশ পেয়েছে। ব্যবসায়ী মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের জন্য কিছু মঙ্গলময় বা কল্যাণমূলক কাজ করেন। সামাজিক দায়বদ্ধতা হিসেবে ব্যবসায়ীকে ক্রেতা ও ভোক্তাদের প্রতি বিশেষভাবে দায়িত্ব পালন করতে হয়। কারণ, ব্যবসায়ের সফলতা অনেকাংশে নির্ভর করে ক্রেতা ও ভোক্তার আস্থার ওপর। জনাব আলম পাইকারদের থেকে মানসম্মত পণ্য কিনে ভোক্তাদের সরবরাহ করেন। কারণ, সঠিক ও গুণগত পণ্য ক্রেতার চাহিদা বাড়ায়। এছাড়া তিনি ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করেন। এতে ভোক্তারা তার থেকে সুলভমূল্যে পণ্য কিনতে পারছে। তাই তিনি ক্রেতাদের আস্থা ও বিশ্বাস অর্জন করেন। এভাবে তিনি সমাজের অন্যতম একটি পক্ষ ক্রেতা-ভোক্তার প্রতি বিশেষ দায়িত্ব পালন করছেন। এটি তাকে ব্যবসায়ে সফলতা লাভে সাহায্য করবে। অতএব, জনাব আলমের ব্যবসায়ে ক্রেতা ও ভোক্তাদেও প্রতি সামাজিক দায়বদ্ধতা প্রকাশ পেয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
জনাব আলমের ব্যবসায়ের ক্ষেত্রে কোন ধরনের দায়বদ্ধতা প্রকাশ পেয়েছে? বর…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর