জনাব সাইফুলের ব্যবসায়ে ব্যর্থতার কারণসমূহ বিশ্লেষণ করো।
উত্তর: ব্যবসায় নৈতিকতা মেনে না চলা জনাব সাইফুলের ব্যবসায়ে ব্যর্থতার মূল কারণ। অতিরিক্ত মুনাফার লোভে সমাজের জন্য ক্ষতিকর কোনো কিছু করা অনৈতিক কাজ। খাদ্যে ভেজাল দেওয়া, নিম্নমানের পণ্য তৈরি ও বিক্রি করা, ওজনে কম দেওয়া, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করা প্রভৃতি এ কাজের অন্তর্গত। এসব কাজ ব্যবসায়ীর সুনাম নষ্ট করে। জনাব সাইফুল নিম্নমানের পণ্য অধিক দামে বিক্রি করেন। এতে ভোক্তারা তার থেকে দাম দিয়ে পণ্য কিনে প্রতিনিয়ত ঠকছে। এছাড়া, তিনি অধিক লাভের আশায় পণ্যে ভেজাল দেন। ফলে তার পণ্য কিনে ভোক্তারা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হচ্ছে। এ কারণে তার ব্যবসায়ের প্রতি ভোক্তারা বিমুখ হচ্ছে। জনাব সাইফুলের এসব কাজ ব্যবসায়ের দৃষ্টিতে অনৈতিক। তার এসব কাজের কারণে ভোক্তারা আর্থিক, শারীরিক ক্ষতির সম্মুখীন হয়েছে। এজন্য ভোক্তারা তার প্রতি অসন্তুষ্ট। এতে তার ব্যবসায়ের সুনাম নষ্ট হয়েছে। ফলে তিনি ব্যবসায়ে সফলতা অর্জনে ব্যর্থ হয়েছেন। সুতরাং, ব্যবসায়ে অনৈতিকতা জনাব সাইফুলের ব্যবসায়ে ব্যর্থতার মূল কারণ।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
জনাব সাইফুলের ব্যবসায়ে ব্যর্থতার কারণসমূহ বিশ্লেষণ করো।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর