শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের কোন কাজটি নৈতিকতা পরিপন্থী? ব্যাখ্যা করো।

উত্তর: যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না নেওয়ার কাজটি উদ্দীপকে নৈতিকতা পরিপন্থী। ব্যবসায়িক নৈতিকতার মাধ্যমে কোনো বিষয়ে ভালো-মন্দ, উচিত-অনুচিত, ঠিক-বেঠিক, ন্যায়-অন্যায় প্রভৃতি বিচার করা হয়। এটি ব্যবসায়ীদের কাজের প্রতি সচেতনতা বাড়ায়। এছাড়া ব্যবসায়ের সুনামও বাড়ে। কোভিড-১৯ মহামারীতে লিপি এন্টারপ্রাইজের মালিক নাসরিন স্যানিটাইজারের চাহিদা দেখে উৎপাদনের সিদ্ধান্ত নেন। এজন্য তিনি একজন কেমিস্টের পরামর্শ নিয়ে উৎপাদন শুরু করেন। এসব কেমিক্যাল জাতীয় দ্রব্য উৎপাদনের জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনুমতি নিতে হয়। কিন্তু তিনি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই স্যানিটাইজার উৎপাদন ও বাজারজাতকরণ করেন। তিনি এ কাজের মাধ্যমে সরকারের নিয়ম-নীতি ভঙ্গ করছেন। আর, এ কাজটি ব্যবসায়ের দৃষ্টিতে সম্পূর্ণ অনৈতিক। অতএব, উদ্দীপকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না নেওয়ার কাজটি নৈতিকতা পরিপন্থী।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল

উদ্দীপকের কোন কাজটি নৈতিকতা পরিপন্থী? ব্যাখ্যা করো।

উদ্দীপক

কোভিড-১৯ মহামারীতে মাস্ক, স্যানিটাইজার মানুষের নিত্যসঙ্গী হয়ে ওঠবে ধরে নিয়ে লিপি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নাসরিন চীন থেকে বিপুল পরিমাণ মাস্ক আমদানি করেন এবং একজন কেমিস্টের পরামর্শে স্যানিটাইজার উৎপাদন শুরু করেন। এক্ষেত্রে তিনি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেওয়ার প্রয়োজন বোধ করেননি। স্বাস্থ্য বিভাগ থেকে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হলে দেশে মাস্কের প্রচুর চাহিদা বাড়ে। এই সময়ে মাস্ক বিক্রি করে তিনি বড় অঙ্কের আয় করেন। একইভাবে স্যানিটাইজার থেকেও বড় অঙ্কের আয় হয়। তিনি আয়ের ১০ ভাগ টাকা কোভিড আক্রান্তদের জন্য গঠিত বিশেষ তহবিলে দান করে দেন।

Dhaka · 2022

উত্তর

মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের জন্য ব্যবসায়ীর কিছু কল্যাণমূলক কাজ করা হলো ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা।

উত্তর

একজন ব্যক্তির বিশ্বাস, ধ্যান-ধারণা, মতামত প্রভৃতি স্থায়ীভাবে লালন করা হলো মূল্যবোধ। মূল্যবোধের বিষয়গুলো মানুষের মধ্যে ধীরে ধীরে স্থায়ীভাবে গড়ে ওঠে। এটি মানুষ স্থায়ীভাবে বিশ্বাস এবং সত্য বলে মনে করে। কোনো ব্যক্তি সাধারণত নিজস্ব মূল্যবোধ থেকে বিচ্যুত হয় না।

উত্তর

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না নেওয়ার কাজটি উদ্দীপকে নৈতিকতা পরিপন্থী। ব্যবসায়িক নৈতিকতার মাধ্যমে কোনো বিষয়ে ভালো-মন্দ, উচিত-অনুচিত, ঠিক-বেঠিক, ন্যায়-অন্যায় প্রভৃতি বিচার করা হয়। এটি ব্যবসায়ীদের কাজের প্রতি সচেতনতা বাড়ায়। এছাড়া ব্যবসায়ের সুনামও বাড়ে। কোভিড-১৯ মহামারীতে লিপি এন্টারপ্রাইজের মালিক নাসরিন স্যানিটাইজারের চাহিদা দেখে উৎপাদনের সিদ্ধান্ত নেন। এজন্য তিনি একজন কেমিস্টের পরামর্শ নিয়ে উৎপাদন শুরু করেন। এসব কেমিক্যাল জাতীয় দ্রব্য উৎপাদনের জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনুমতি নিতে হয়। কিন্তু তিনি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই স্যানিটাইজার উৎপাদন ও বাজারজাতকরণ করেন। তিনি এ কাজের মাধ্যমে সরকারের নিয়ম-নীতি ভঙ্গ করছেন। আর, এ কাজটি ব্যবসায়ের দৃষ্টিতে সম্পূর্ণ অনৈতিক। অতএব, উদ্দীপকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না নেওয়ার কাজটি নৈতিকতা পরিপন্থী।

উত্তর

“নাসরিনের ব্যবসায়ের সার্বিক কার্যক্রম ইতিবাচক”- উক্তিটি যথার্থ বলে আমি মনে করি। সমাজ ও সমাজের মানুষকে ঘিরেই ব্যবসায় ও এর কাজ পরিচালিত হয়। তাই সমাজের সাধারণ মানুষের উপকারে আসে এমন কাজ ব্যবসায়ীর করা উচিত। বিভিন্ন জনহিতকর কাজে সহায়তা, পণ্যের মজুতদারি না করা, পরিবেশ দূষণ রোধে কাজ করা, চাহিদা অনুযায়ী যথাসময়ে পণ্য উৎপাদন ও সরবরাহ করা প্রভৃতি সমাজের প্রতি ব্যবসায়ীর দায়িত্ব। কোভিড-১৯ মহামারীর সময়কালে নাসরিন বাজারে মাস্ক ও স্যানিটাইজারের ব্যাপক চাহিদা দেখতে পান। এজন্য তিনি চীন থেকে মাস্ক আমদানি করেন। এছাড়াও কেমিস্টের পরামর্শ নিয়ে স্যানিটাইজার উৎপাদন করেন। এর মাধ্যমে তিনি মহামারীকালীন সময়ে ভোক্তাদের চাহিদা অনুযায়ী যোগান দিতে সমর্থ হন। এছাড়া মাস্ক, স্যানিটাইজার বিক্রির আয়ের ১০ ভাগ টাকা দিয়ে তিনি কোভিড আক্রান্তদের জন্য বিশেষ তহবিল গঠন করেন। এ তহবিল থেকে কোভিড আক্রান্ত মানুষেরা চিকিৎসার জন্য বিশেষ সাহায্য পাবে। নাসরিন এসব কাজের মাধ্যমে বিভিন্ন পক্ষের (যেমন: ভোক্তা, সমাজ) প্রতি সামাজিক দায়বদ্ধতা পালন করছেন। চাহিদার ভিত্তিতে মাস্ক, স্যানিটাইজার সরবরাহ করে তিনি মহামারীর এ সময়ে মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে সাহায্য করছেন। এছাড়া আয়ের অংশ দিয়ে তহবিল গঠন করে তিনি কোভিড আক্রান্তদের চিকিৎসায় আর্থিক অবদান রাখছেন। এতে ভোক্তা, জনগণের কাছে তার ব্যবসায়ের গ্রহণযোগ্যতা প্রতিনিয়ত বাড়ছে। ফলে তার ব্যবসায়ের সুনামও বাড়ছে। এসব বিবেচনা করে নাসরিনের ব্যবসায়ের সার্বিক কার্যক্রম ইতিবাচক বলে আমি মনে করি।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের করণীয় কী? অথবা, পরিবেশ দূষণ রোধে করণীয় কী?

পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের করণীয় কী? অথবা, পরিবেশ দূষণ রোধে করণীয় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.পণ্যের মজুদদারি না করা কোন ধরনের দায়বদ্ধতা? ব্যাখ্যা কর।

পণ্যের মজুদদারি না করা কোন ধরনের দায়বদ্ধতা? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে কেন? ব্যাখ্যা কর।

জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে কেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ব্যবসায় নৈতিকতা বলতে কী বোঝায়?

ব্যবসায় নৈতিকতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.শ্রমিক কর্মচারীদের প্রতি একজন ব্যবসায়ীর কী কী সামাজিক দায়িত্ব পালন করা উচিত?

শ্রমিক কর্মচারীদের প্রতি একজন ব্যবসায়ীর কী কী সামাজিক দায়িত্ব পালন করা উচিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতামূলক কার্যক্রম কী হওয়া উচিত?

পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতামূলক কার্যক্রম কী হওয়া উচিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ব্যবসায় নৈতিকতা কেন প্রয়োজন?

ব্যবসায় নৈতিকতা কেন প্রয়োজন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ব্যবসায়ে মূল্যবোধ প্রয়োজনীয় কেন?

ব্যবসায়ে মূল্যবোধ প্রয়োজনীয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'ব্যবসায় হলো একটি সামাজিক প্রতিষ্ঠান' যুক্তি দাও।

'ব্যবসায় হলো একটি সামাজিক প্রতিষ্ঠান' যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ব্যবসায়ীরা কীভাবে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা পালন করে? ব্যাখ্যা করো।

ব্যবসায়ীরা কীভাবে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা পালন করে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.একজন ব্যবসায়ীর মধ্যে নৈতিকতাবোধ থাকা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।

একজন ব্যবসায়ীর মধ্যে নৈতিকতাবোধ থাকা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শিল্পায়নের সবচেয়ে বড়ো সমস্যা কোনটি? ব্যাখ্যা করো।

শিল্পায়নের সবচেয়ে বড়ো সমস্যা কোনটি? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের করণীয় কী? অথবা, পরিবেশ দূষণ রোধে করণীয় কী?পণ্যের মজুদদারি না করা কোন ধরনের দায়বদ্ধতা? ব্যাখ্যা কর।জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে কেন? ব্যাখ্যা কর।ব্যবসায় নৈতিকতা বলতে কী বোঝায়?শ্রমিক কর্মচারীদের প্রতি একজন ব্যবসায়ীর কী কী সামাজিক দায়িত্ব পালন করা উচিত?পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতামূলক কার্যক্রম কী হওয়া উচিত?ব্যবসায় নৈতিকতা কেন প্রয়োজন?ব্যবসায়ে মূল্যবোধ প্রয়োজনীয় কেন?'ব্যবসায় হলো একটি সামাজিক প্রতিষ্ঠান' যুক্তি দাও।ব্যবসায়ীরা কীভাবে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা পালন করে? ব্যাখ্যা করো।একজন ব্যবসায়ীর মধ্যে নৈতিকতাবোধ থাকা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।শিল্পায়নের সবচেয়ে বড়ো সমস্যা কোনটি? ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।