“নাসরিনের ব্যবসায়ের সার্বিক কার্যক্রম ইতিবাচক” - উদ্দীপকের আলোকে উক্তিটি মূল্যায়ন করো।
উত্তর: “নাসরিনের ব্যবসায়ের সার্বিক কার্যক্রম ইতিবাচক”- উক্তিটি যথার্থ বলে আমি মনে করি। সমাজ ও সমাজের মানুষকে ঘিরেই ব্যবসায় ও এর কাজ পরিচালিত হয়। তাই সমাজের সাধারণ মানুষের উপকারে আসে এমন কাজ ব্যবসায়ীর করা উচিত। বিভিন্ন জনহিতকর কাজে সহায়তা, পণ্যের মজুতদারি না করা, পরিবেশ দূষণ রোধে কাজ করা, চাহিদা অনুযায়ী যথাসময়ে পণ্য উৎপাদন ও সরবরাহ করা প্রভৃতি সমাজের প্রতি ব্যবসায়ীর দায়িত্ব। কোভিড-১৯ মহামারীর সময়কালে নাসরিন বাজারে মাস্ক ও স্যানিটাইজারের ব্যাপক চাহিদা দেখতে পান। এজন্য তিনি চীন থেকে মাস্ক আমদানি করেন। এছাড়াও কেমিস্টের পরামর্শ নিয়ে স্যানিটাইজার উৎপাদন করেন। এর মাধ্যমে তিনি মহামারীকালীন সময়ে ভোক্তাদের চাহিদা অনুযায়ী যোগান দিতে সমর্থ হন। এছাড়া মাস্ক, স্যানিটাইজার বিক্রির আয়ের ১০ ভাগ টাকা দিয়ে তিনি কোভিড আক্রান্তদের জন্য বিশেষ তহবিল গঠন করেন। এ তহবিল থেকে কোভিড আক্রান্ত মানুষেরা চিকিৎসার জন্য বিশেষ সাহায্য পাবে। নাসরিন এসব কাজের মাধ্যমে বিভিন্ন পক্ষের (যেমন: ভোক্তা, সমাজ) প্রতি সামাজিক দায়বদ্ধতা পালন করছেন। চাহিদার ভিত্তিতে মাস্ক, স্যানিটাইজার সরবরাহ করে তিনি মহামারীর এ সময়ে মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে সাহায্য করছেন। এছাড়া আয়ের অংশ দিয়ে তহবিল গঠন করে তিনি কোভিড আক্রান্তদের চিকিৎসায় আর্থিক অবদান রাখছেন। এতে ভোক্তা, জনগণের কাছে তার ব্যবসায়ের গ্রহণযোগ্যতা প্রতিনিয়ত বাড়ছে। ফলে তার ব্যবসায়ের সুনামও বাড়ছে। এসব বিবেচনা করে নাসরিনের ব্যবসায়ের সার্বিক কার্যক্রম ইতিবাচক বলে আমি মনে করি।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
“নাসরিনের ব্যবসায়ের সার্বিক কার্যক্রম ইতিবাচক” - উদ্দীপকের আলোকে উক…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর