জনাব নোমানের ব্যবসায়টি পরিচালনায় কোন দিকটি ফুটে ওঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব নোমানের ব্যবসায় পরিচালনায় নৈতিকতার দিকটি ফুটে ওঠেছে। ভালো-মন্দের বিচার-বিশ্লেষণ করে সঠিক কাজটি করাই নৈতিকতা। আর ব্যবসায়ে বিভিন্ন পক্ষের (সমাজ, রাষ্ট্র, ক্রেতা ও ভোক্তা প্রভৃতি) প্রতি যথাযথভাবে দায়িত্ব পালন করে ব্যবসায় পরিচালনা করা ব্যবসায় নৈতিকতার অন্তর্গত। জনাব নোমান একজন মাছ ব্যবসায়ী। তিনি অত্যন্ত সততার সাথে ব্যবসায় পরিচালনা করেন। তাই তিনি মাছে কোনো ফরমালিন বা ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করেন না। কারণ তিনি জানেন মাছে রাসায়নিক পদার্থ ব্যবহার করলে মানুষের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাবে। এছাড়া, ধারে পণ্য কিনলে বা ঋণ নিলে তিনি সময়মতো পরিশোধ করেন। এসব কাজের মাধ্যমে জনাব নোমানের ব্যবসায় নৈতিকতা প্রকাশ পায়। তাই বলা যায়, জনাব নোমান নৈতিকতা মেনে মাছের ব্যবসায় পরিচালনা করেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
জনাব নোমানের ব্যবসায়টি পরিচালনায় কোন দিকটি ফুটে ওঠেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর