“আবদুল বাতেন সামাজিক দায়িত্ব পালন করেছেন”- উক্তিটি মূল্যায়ন করো।
উত্তর: “আবদুল বাতেন সামাজিক দায়িত্ব পালন করেছেন”- উক্তিটির সাথে আমি একমত। বর্তমানে প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে ব্যবসায়ীর কাজ শুধু মুনাফা অর্জনেই সীমাবদ্ধ থাকে না। তাকে বিভিন্ন পক্ষের (রাষ্ট্র, সমাজ, ক্রেতা ও কর্মচারী) প্রতিও দায়িত্ব পালন করতে হয়। এতে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সুনাম তৈরি হয়। জনগণও এ ধরনের প্রতিষ্ঠানের পণ্য স্বাচ্ছন্দ্যে কেনে। আবদুল বাতেন ব্যবসায়ের লাভের একটি অংশ সমাজের কল্যাণমূলক কাজের জন্য রেখে দেন। লাভের এ অংশ তিনি স্কুল, কলেজ, মসজিদ, খেলার মাঠ ইত্যাদি নির্মাণে ব্যয় করেন। এছাড়া তিনি পরিবেশের প্রতি একজন সচেতন নাগরিক। তাই কারখানার ধোঁয়া ও বর্জ্য পরিশোধনে তিনি সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করেন। তিনি সরকারের বিভিন্ন নিয়মনীতির প্রতি অত্যন্ত দায়িত্বশীল। এজন্য তিনি নিয়মিত কর পরিশোধ করে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে যাচ্ছেন। আবদুল বাতেন এসব কাজের মাধ্যমে বিভিন্ন পক্ষের (যেমন- রাষ্ট্র, সমাজ) প্রতি সামাজিক দায়িত্ব পালন করছেন। স্কুল, কলেজ, মসজিদ, খেলার মাঠ নির্মাণের মাধ্যমে তিনি সমাজের মানুষের নানাবিধ উপকার সাধন করছেন। এছাড়াও সর্বাধুনিক প্রযুক্তির সাহায্যে ধোঁয়া, বর্জ্য পরিশোধন করে ব্যবসায় পরিচালনা করছেন। ফলে তার ব্যবসায়ের জন্য পরিবেশের কোনোরূপ ক্ষতি হচ্ছে না। এছাড়া তিনি নিয়মিত কর পরিশোধ করে রাষ্ট্রের প্রতি দায়িত্বশীলতা প্রদর্শন করছেন। তাই বলা যায়, আব্দুল বাতেন ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন করেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
“আবদুল বাতেন সামাজিক দায়িত্ব পালন করেছেন”- উক্তিটি মূল্যায়ন করো।
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর