শেয়ারFacebookWhatsApp

জনাব আরিকের ব্যবসায়ে কোন ধরনের অভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো।

উত্তর: জনাব আরিকের ব্যবসায়ে নৈতিকতার অভাব দেখা যায়। নৈতিকতার মাধ্যমে ভালো-মন্দ বিচার করে সঠিক কাজটি করা হয়। ব্যবসায়ীরা অনৈতিক কাজ করলে ভোক্তাদের আস্থা অর্জন করতে পারে না। পণ্যে ভেজাল মেশানো, নকল পণ্য বিক্রি প্রভৃতি অনৈতিক কাজ। বেশি মুনাফার লোভে এসব করা উচিত নয়। জনাব আরিক বিদেশ থেকে সুলভমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করেন। কিন্তু তিনি এসব পণ্য অনেক চড়া দামে বিক্রি করেন। তিনি পণ্য ওজনে কম দেন। এছাড়া তিনি পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করেন। বেশি মুনাফা লাভের আশায় তিনি এসব কাজ করছেন। তার থেকে পণ্য কিনে ভোক্তারা যেমন প্রতারিত হচ্ছে তেমনি ঠকছে। তার এসব কাজ ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে পুরোপুরি অনৈতিক কাজ। তাই জনাব আরিকের ব্যবসায়ে নৈতিকতার অভাব দেখা যায়।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল

জনাব আরিকের ব্যবসায়ে কোন ধরনের অভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো।

উদ্দীপক

জনাব আরিক বিদেশ থেকে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য আমদানি করে থাকেন। বিদেশ থেকে যে দামেই পণ্য ক্রয় করুক না কেন তিনি দেশে বিক্রয়ের সময় অতিরিক্ত মূল্য ধার্য করেন। তাছাড়া প্রায়ই ওজনে কম দেওয়া, পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করেন। অপরপক্ষে তার ভাই জনাব রাকিব বিদেশ থেকে মানসম্মত পণ্য আমদানি করে পণ্যের মজুত না করে স্বল্পমূল্যে জনগণের নিকট সরবরাহ করেন। জনাব রাকিবের ব্যবসায়ে বিক্রয় বৃদ্ধি পাওয়ায় কয়েকজন কর্মীকে নিয়োগ দেন।

Jessore · 2022

উত্তর

ব্যবসায় বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের কাছে পৌঁছানো- কিংবা শিল্পে উৎপাদিত পণ্যসামগ্রী ভোক্তার কাছে পৌঁছানোর ক্ষেত্রে সম্পাদিত সব কাজ (ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, বিজ্ঞাপন) হলো বাণিজ্য।

উত্তর

দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রচলিত বিভিন্ন আইনের সমন্বয়ে সৃষ্ট পরিবেশ হলো আইনগত পরিবেশ। বাণিজ্য ও শিল্প আইন, শ্রম আইন, আমদানি-রপ্তানি নীতি প্রভৃতি এ পরিবেশের উপাদান। ব্যবসায় সংক্রান্ত আইন ব্যবসায়ের অনুকূল হলে দেশি-বিদেশি উদ্যোক্তারা ব্যবসায়ে উৎসাহিত হয়। এতে দেশে ব্যবসায়ের প্রসার সহজ হয়।

উত্তর

জনাব আরিকের ব্যবসায়ে নৈতিকতার অভাব দেখা যায়। নৈতিকতার মাধ্যমে ভালো-মন্দ বিচার করে সঠিক কাজটি করা হয়। ব্যবসায়ীরা অনৈতিক কাজ করলে ভোক্তাদের আস্থা অর্জন করতে পারে না। পণ্যে ভেজাল মেশানো, নকল পণ্য বিক্রি প্রভৃতি অনৈতিক কাজ। বেশি মুনাফার লোভে এসব করা উচিত নয়। জনাব আরিক বিদেশ থেকে সুলভমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করেন। কিন্তু তিনি এসব পণ্য অনেক চড়া দামে বিক্রি করেন। তিনি পণ্য ওজনে কম দেন। এছাড়া তিনি পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করেন। বেশি মুনাফা লাভের আশায় তিনি এসব কাজ করছেন। তার থেকে পণ্য কিনে ভোক্তারা যেমন প্রতারিত হচ্ছে তেমনি ঠকছে। তার এসব কাজ ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে পুরোপুরি অনৈতিক কাজ। তাই জনাব আরিকের ব্যবসায়ে নৈতিকতার অভাব দেখা যায়।

উত্তর

জনাব রাকিব তার ব্যবসায়ে সামাজিক দায়বদ্ধতা পালন করেছেন বলে আমি মনে করি। ব্যবসায়ী মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের জন্য কিছু মঙ্গলময় বা কল্যাণকর কাজ করেন। সামাজিক দায়বদ্ধতা হিসেবে ব্যবসায়ীকে ক্রেতা ও. ভোক্তাদের প্রতি বিশেষভাবে দায়িত্ব পালন করতে হয়। কারণ ব্যবসায়ের সফলতা অনেকাংশে নির্ভর করে ক্রেতা ও ভোক্তার ওপর। জনাব রাকিব বেশি লাভের আশায় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করেন না। ভোক্তারা তাই সহজে তার থেকে চাহিদামাফিক পণ্য কিনতে পারছে। আর তিনি পণ্য অতিরিক্ত দামে বিক্রি করেন না। এতে ভোক্তারা তার থেকে ন্যায্য দামে পণ্য কিনতে পারছে। এছাড়া, ব্যবসায় পরিধি বাড়ায় তিনি কয়েকজন কর্মী নিয়োগ দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। জনাব রাকিবের পণ্যের নিয়মিত সরবরাহ ও সুলভমূল্য ভোক্তাদের উপকৃত করছে। এর মাধ্যমে ভোক্তাদের কাছে তার ব্যবসায়ের গ্রহণযোগ্যতা বাড়ছে। তিনি তার ব্যবসায়ে কর্মী নিয়োগের মাধ্যমে বেকার সমস্যা কমাতে সাহায্য করছেন। ফলে দেশের অর্থনীতিতে তিনি অবদান রাখছেন। এভাবে জনাব রাকিব সমাজের বিভিন্ন পক্ষের (যেমন: ভোক্তা ও রাষ্ট্র) প্রতি বিশেষ দায়িত্ব পালন করছেন। এসব সামাজিক দায়বদ্ধতা নামে পরিচিত। তাই জনাব রাকিব তার ব্যবসায়ে সামাজিক দায়বদ্ধতা পালন করেছেন বলে আমি মনে করি।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের করণীয় কী? অথবা, পরিবেশ দূষণ রোধে করণীয় কী?

পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের করণীয় কী? অথবা, পরিবেশ দূষণ রোধে করণীয় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.পণ্যের মজুদদারি না করা কোন ধরনের দায়বদ্ধতা? ব্যাখ্যা কর।

পণ্যের মজুদদারি না করা কোন ধরনের দায়বদ্ধতা? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে কেন? ব্যাখ্যা কর।

জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে কেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ব্যবসায় নৈতিকতা বলতে কী বোঝায়?

ব্যবসায় নৈতিকতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.শ্রমিক কর্মচারীদের প্রতি একজন ব্যবসায়ীর কী কী সামাজিক দায়িত্ব পালন করা উচিত?

শ্রমিক কর্মচারীদের প্রতি একজন ব্যবসায়ীর কী কী সামাজিক দায়িত্ব পালন করা উচিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতামূলক কার্যক্রম কী হওয়া উচিত?

পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতামূলক কার্যক্রম কী হওয়া উচিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ব্যবসায় নৈতিকতা কেন প্রয়োজন?

ব্যবসায় নৈতিকতা কেন প্রয়োজন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ব্যবসায়ে মূল্যবোধ প্রয়োজনীয় কেন?

ব্যবসায়ে মূল্যবোধ প্রয়োজনীয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'ব্যবসায় হলো একটি সামাজিক প্রতিষ্ঠান' যুক্তি দাও।

'ব্যবসায় হলো একটি সামাজিক প্রতিষ্ঠান' যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ব্যবসায়ীরা কীভাবে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা পালন করে? ব্যাখ্যা করো।

ব্যবসায়ীরা কীভাবে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা পালন করে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.একজন ব্যবসায়ীর মধ্যে নৈতিকতাবোধ থাকা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।

একজন ব্যবসায়ীর মধ্যে নৈতিকতাবোধ থাকা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শিল্পায়নের সবচেয়ে বড়ো সমস্যা কোনটি? ব্যাখ্যা করো।

শিল্পায়নের সবচেয়ে বড়ো সমস্যা কোনটি? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের করণীয় কী? অথবা, পরিবেশ দূষণ রোধে করণীয় কী?পণ্যের মজুদদারি না করা কোন ধরনের দায়বদ্ধতা? ব্যাখ্যা কর।জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে কেন? ব্যাখ্যা কর।ব্যবসায় নৈতিকতা বলতে কী বোঝায়?শ্রমিক কর্মচারীদের প্রতি একজন ব্যবসায়ীর কী কী সামাজিক দায়িত্ব পালন করা উচিত?পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতামূলক কার্যক্রম কী হওয়া উচিত?ব্যবসায় নৈতিকতা কেন প্রয়োজন?ব্যবসায়ে মূল্যবোধ প্রয়োজনীয় কেন?'ব্যবসায় হলো একটি সামাজিক প্রতিষ্ঠান' যুক্তি দাও।ব্যবসায়ীরা কীভাবে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা পালন করে? ব্যাখ্যা করো।একজন ব্যবসায়ীর মধ্যে নৈতিকতাবোধ থাকা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।শিল্পায়নের সবচেয়ে বড়ো সমস্যা কোনটি? ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।