উদ্দীপকে জনাব আমানের প্রতিষ্ঠানের ব্যর্থতার কারণ বিশ্লেষণ করো।
উত্তর: ব্যবসায় নৈতিকতা মেনে না চলা জনাব আমানের প্রতিষ্ঠানের ব্যর্থতার মূল কারণ। অতিরিক্ত মুনাফার লোভে সমাজের জন্য ক্ষতিকর কিছু করা অনৈতিক কাজ। খাদ্যে ভেজাল দেওয়া, নিম্নমানের পণ্য তৈরি ও বিক্রি করা, ওজনে কম দেওয়া, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করা প্রভৃতি এ কাজের অন্তর্গত। এসব কাজ ব্যবসায়ীর সুনাম নষ্ট করে। জনাব আমান পণ্য মজুদ করে বাজারে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করেন। বাজারে অস্থিতিশীলতা দেখা দিলে তিনি এসব পণ্য চড়া দামে বিক্রি করেন। অতিরিক্ত লাভের জন্য তিনি এসব কাজ করছেন। সামাজিকভাবে লাভবান হলেও তার ক্রেতার সংখ্যা দিন দিন কমছে। ফলে তার প্রতিষ্ঠানটি অস্তিত্বের সংকটে পড়েছে। জনাব আমানের পণ্য মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির বিষয়টি ব্যবসায়ের দিক থেকে অনৈতিক। পণ্যের চড়া দাম নির্ধারণ করায় তার প্রতি ভোক্তারা হতাশ ও বিমুখ। এজন্য ভোক্তারা প্রতিনিয়ত তার থেকে পণ্য কেনা কমিয়ে দিচ্ছে। অন্যদিকে, সামাজিকভাবে লাভবান হলেও তার ক্রেতার সংখ্যা কমছে। ফলে তার ব্যবসায়টি ধীরে ধীরে অস্তিত্ব সংকটের সম্মুখীন হচ্ছে। তাই ব্যবসায়ে অনৈতিকতা অবলম্বন জনাব আমানের প্রতিষ্ঠানের ব্যর্থতার মূল কারণ বলে আমি মনে করি।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
উদ্দীপকে জনাব আমানের প্রতিষ্ঠানের ব্যর্থতার কারণ বিশ্লেষণ করো।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর