উদ্দীপকে জনাব আসিফের ব্যবসায় 'পরিচালনার কোন দিকটি ফুটে ওঠেছে?
উত্তর: জনাব আসিফের ব্যবসায় পরিচালনায় নৈতিকতার দিকটি ফুটে ওঠেছে। ব্যবসায়িক নৈতিকতার মাধ্যমে কোনো বিষয়ে ভালো-মন্দ, উচিত-অনুচিত, ঠিক-বেঠিক, ন্যায়-অন্যায় প্রভৃতি বিচার করা হয়। এটি ব্যবসায়ীদের কাজের প্রতি সচেতনতা বাড়ায়। এছাড়া ব্যবসায়ের সুনামও বাড়ে। জনাব আসিফ মিষ্টি, খাঁটি ঘি ও মাখন বিক্রি করেন। তিনি মুনাফার চেয়ে ভোক্তার চাহিদা বা সন্তুষ্টিতে বেশি বিশ্বাসী। এজন্য তিনি তার পণ্যে ভেজাল মেশান না। নির্ভেজাল পণ্য বিক্রি করায় বাজারে তার ব্যবসায়ের ব্যাপক সুনাম রয়েছে। এছাড়া তার প্রতি ক্রেতা-ভোক্তাদের অগাধ বিশ্বাস ও আস্থা রয়েছে। ফলে অন্যান্য ব্যবসায় থেকে তার দোকানের বিক্রির পরিমাণও তুলনামূলক বেশি। তার এসব কার্যক্রম ব্যবসায়ের দৃষ্টিতে নৈতিকতার পরিচয় দেয়। তাই জনাব আসিফের ব্যবসায় পরিচালনায় নৈতিকতার দিকটি ফুটে ওঠেছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
উদ্দীপকে জনাব আসিফের ব্যবসায় 'পরিচালনার কোন দিকটি ফুটে ওঠেছে?
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর