জনাব আসিফের ব্যবসায় কার্যক্রমের ক্ষেত্রে কোন বড় সমস্যা প্রতিফলিত হয়েছে বলে তুমি মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: জনাব আসিফের ব্যবসায় কার্যক্রমের ক্ষেত্রে পরিবেশ দূষণ সমস্যাটি প্রতিফলিত হয়েছে। পরিবেশ দূষণ মানুষসহ অন্যান্য জীবজন্তু এবং তাদের পরিবেশের জন্য ক্ষতিকর। পরিবেশ দূষণে প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য ব্যাহত হয়। এটি মানুষের স্বাভাবিক চলাফেরা বা জীবনযাপনে বাধা তৈরি করে। 'আসিফ সুইটস' এর মালিক জনাব আসিফ নৈতিকতা অবলম্বন করে ব্যবসায় পরিচালনা করে আসছেন। কিন্তু তার কর্মচারীরা কারখানার উচ্ছিষ্ট ঠিকভাবে অপসরণ না করায় চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এছাড়া মিষ্টি জাতীয় দ্রব্যের উচ্ছিষ্ট পিঁপড়ার উপদ্রবও বাড়ায়। এসব কারণে প্রতিবেশীরা বিরক্ত হয়ে আইনের আশ্রয় নেন। পরিবেশ দূষণের কারণেই জনাব আসিফ এ আইনি সমস্যার সম্মুখীন হয়েছেন। তার সততা, পণ্যের গুণগত মান নিয়ে ভোক্তাদের কোনো অভিযোগ ছিল না। কিন্তু তার কারখানার বর্জ্য অব্যবস্থাপনা পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে কারখানার আশপাশের মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়েছে। ফলে তারা জনাব আসিফের বিরুদ্ধে আইনি ব্যবস্থায় যেতে বাধ্য হন। তাই আমার মতে, জনাব আসিফের ব্যবসায় কার্যক্রমে পরিবেশ দূষণ সমস্যাটি প্রতিফলিত হয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
জনাব আসিফের ব্যবসায় কার্যক্রমের ক্ষেত্রে কোন বড় সমস্যা প্রতিফলিত হয়…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর