উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাও। জনাব আলাল তার ব্যবসায়ের অর্জিত মুনাফার উপর নিয়মিত কর ও রাজস্থ দেন। কিন্তু তিনি উৎপাদনের আদর্শ নীতি মেনে চলতেন না এবং নিম্নমানের পণ্য উৎপাদন করতেন। এমনকি তার প্রতিষ্ঠানে উৎপাদন কার্যের ফলে সৃষ্ট বর্জ্য অপসারণের কোনো সুষ্ঠু ব্যবস্থা নেই। বর্তমানে তার ব্যবসায়ে কর্মরত শ্রমিকের সংখ্যা ২০০ জন, যাদের প্রত্যেকেই প্রশিক্ষণপ্রাপ্ত। Q. জনাব আলালের ব্যবসায়ে যেসব দায়বদ্ধতা প্রকাশ পেয়েছে- i. সমাজের প্রতি দায়বদ্ধতা ii. শ্রমিক কর্মচারীদের প্রতি দায়বদ্ধতা iii. রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ii ও iii
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · MCQ