'নাঈম ফার্মা' প্রতিষ্ঠানটি জীবনযাত্রার মানোন্নয়নে কীভাবে সহায়তা করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের নাঈম ফার্মা স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়তা করছে। ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। জনগণের সমর্থনের উপর এর স্থায়িত্ব ও মুনাফা নির্ভরশীল। মুনাফা অর্জনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনও ব্যবসায়ের দায়িত্ব ও কর্তব্যের অন্তর্গত। সামাজিক দায়িত্ব পালন করলে ব্যবসায়ের সুনাম বৃদ্ধি পায়। উদ্দীপকের জনাব আলী 'নাঈম ফার্মা' প্রতিষ্ঠার মাধ্যমে দেশের ঔষধের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করছেন। ফলে বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে এবং জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া জনাব আলীর প্রতিষ্ঠানে ২,০০০ লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ফলে কর্মরত শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটছে এবং দেশের বেকারত্ব হ্রাস পেয়েছে। সুতরাং, জনাব আলীর প্রতিষ্ঠিত 'নাঈম ফার্মা' প্রতিষ্ঠানটি দেশের বেকার সমস্যা দূর করে এবং আর্থ-সামাজিক উন্নয়ন ঘটিয়ে জীবনযাত্রার মানোন্নয়ন করেছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
'নাঈম ফার্মা' প্রতিষ্ঠানটি জীবনযাত্রার মানোন্নয়নে কীভাবে সহায়তা করছ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর