কারখানা স্থাপনের জন্য জনাব আলীর প্রথম সিদ্ধান্তটি মূল্যায়ন কর।
উত্তর: কারখানা স্থাপনের জন্য জনাব আলীর প্রথম সিদ্ধান্তটি অযৌক্তিক। ব্যবসায় ও পরিবেশ ওতপ্রোতভাবে জড়িত। ব্যবসায় স্থাপন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব না পড়ে। কেননা ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন হলেও তাকে সামাজিক দায়বদ্ধতার বিষয়টি বিবেচনা করতে হয়। উদ্দীপকের জনাব আলী প্রথমে গজারি বন এলাকায় গাছপালা কেটে ৫০০ একর জমির ওপর 'নাঈম ফার্মা' নামক ঔষধ শিল্প স্থাপনের সিদ্ধান্ত নেন। কিন্তু গাছপালা পরিবেশের ভারসাম্য রক্ষার অপরিহার্য উপাদান। কেননা গাছপালা শিল্পকারখানার বিষাক্ত ধোঁয়া গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। জনাব, আলীর সিদ্ধান্ত কার্যকর হলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ত, যা কখনোই কাম্য নয়। পক্ষান্তরে, পরবর্তীতে পার্শ্ববর্তী খালি জায়গায় কারখানা স্থাপন পরিকল্পনাটি সঠিক। কেননা এতে পরিবেশের কোনো ক্ষতি হয় না; বরং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জাতীয় আয় বৃদ্ধি পায় এবং জীবনযাত্রার মানোন্নয়ন হয়। সুতরাং বলা যায়, ৫০০ একর জমির গাছ কেটে কারখানা স্থাপনের প্রথম সিদ্ধান্ত জনকল্যাণমূলক নয় বিধায় সিদ্ধান্তটি অযৌক্তিক।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
কারখানা স্থাপনের জন্য জনাব আলীর প্রথম সিদ্ধান্তটি মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর