ব্যবসায়ীদের সমাজের প্রতি দায়বদ্ধতা ব্যাখ্যা কর।
উত্তর: ব্যবসায়ে সমাজ ও সমাজের মানুষগুলো যে সহযোগিতা করে থাকে তার বিপরীতে সমাজের প্রতি ব্যবসায়ীদের যে দায়দায়িত্ব পালন করতে হয় তাকে সমাজের প্রতি ব্যবসায়ীদের দায়বদ্ধতা বলে। সমাজ হতে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেই ব্যবসায় সমৃদ্ধি লাভকরে। তাই সমাজের প্রতি ব্যবসায়ীরা দায়িত্ব পালন করতে গিয়ে তাদের রাস্তাঘাটের উন্নয়ন করে, এলাকার পরিবেশ যাতে দূষিত না হয় সেদিকে নজর রাখে, জাতীয় দুর্যোগে তাদের পাশে দাঁড়ায়, এলাকায় হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য কল্যাণধর্মী কাজে অংশগ্রহণ করে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
ব্যবসায়ীদের সমাজের প্রতি দায়বদ্ধতা ব্যাখ্যা কর।
উত্তর