'শুধু মুনাফা অর্জন নয়, সামাজিক দায়িত্ববোধের কারণে মকবুলের সুনাম বৃদ্ধি পেয়েছে।' মূল্যায়ন কর।
উত্তর: শুধু মুনাফা অর্জন নয়, সামাজিক দায়িত্ববোধের কারণে মকবুলের সুনাম বৃদ্ধি পেয়েছে - উক্তিটির সাথে আমি একমত। সমাজের মানুষের কাছ থেকে ব্যবসায়ীরা যে সকল সুযোগ-সুবিধা গ্রহণ করে তার বিপরীতে সমাজের মানুষের প্রতি ব্যবসায়ীদের যে দায়ের সৃষ্টি হয় তাকে ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলে। ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। সমাজের মানুষের বিভিন্ন বস্তুগত ও অবস্তুগত চাহিদা পূরণের মাধ্যমে মুনাফা অর্জন করাই ব্যবসায়ীর কাজ। উদ্দীপকে হায়দার সাহেব পরিবারে রান্নার তেল ফুরিয়ে যাওয়ায় তিনি বাজারে যান তেল কিনতে। কিন্তু বাজারে কোনো দোকানেই তেল নেই। দু-একটা দোকানে পাওয়া গেলেও তার দাম অনেক বেশি। হায়দার সাহেব শেষমেশ মকবুলের দোকানে গিয়ে আগের দামে তেল কিনতে পারলেন। মকবুল কয়েক বছর আগে দোকান দিয়েছে। বাজারে তার অনেক সুনাম রয়েছে। চার-পাঁচজন ছেলেকে সে কাজে রেখেছে ব্যবসায়ে সহযোগিতা করার জন্য। এছাড়াও তিনি করও। পরিশোধ করেন। ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন করা। উক্ত মুনাফা অর্জন করতে গিয়ে একজন ব্যবসায়ীকে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড সম্পন্ন করতে হয়। এক্ষেত্রে শুধু মুনাফা অর্জনকে গুরুত্ব না দিয়ে সমাজের মানুষের জন্যও কিছু না কিছু করতে হয়, যা ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতার অংশ। উদ্দীপকের জনাব মকবুলও শুধু মুনাফাকে গুরুত্ব না দিয়ে সমাজের মানুষকেও গুরুত্ব দিয়েছে। ফলে তার ব্যবসায়ের সুনাম বৃদ্ধি পেয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
'শুধু মুনাফা অর্জন নয়, সামাজিক দায়িত্ববোধের কারণে মকবুলের সুনাম বৃদ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর