নিয়মিত কর প্রদান জনাব সায়মনের কী ধরনের দায়িত্ব? ব্যাখ্যা করো।
উত্তর: নিয়মিত কর প্রদান জনাব সায়মনের রাষ্ট্রের প্রতি দায়িত্ব। ব্যবসায় গঠন, পরিচালনা ও নিরাপদে টিকে থাকতে সরকার ব্যবসায়ীদের যে আইনগত সুযোগ-সুবিধা প্রদান করে থাকে তার বিপরীতে সরকারের প্রতি ব্যবসায়ীদের যে দায়-দায়িত্ব পালন করতে হয়, তাকে রাষ্ট্রের প্রতি ব্যবসায়ীদের দায়বদ্ধতা বলে। এসব দায়বদ্ধতা পালন করতে গিয়েই ব্যবসায়ীরা রাষ্ট্রকে যথাসময়ে কর ও রাজস্ব প্রদান করে, রাষ্ট্রের নীতিমালা ও আইন অনুসরণ করে, রাষ্ট্রকে বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করে। উদ্দীপকে জনাব সায়মন চট্টগ্রামের জনবহুল এলাকা অক্সিজেনে সাইমন হাইড অ্যান্ড স্কিন নামে একটি চামড়াজাত দ্রব্য তৈরির কারখানা স্থাপন করেন। এ কারখানায় বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সেগুলো নদীতে গিয়ে পড়ে। এতে নদীর পানি দূষণ হয়। তবে তিনি নিয়মিত কর প্রদান করেন। উক্ত কর প্রদান কার্যক্রমটি রাষ্ট্রের প্রতি সামাজিক দায়বদ্ধতার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, নিয়মিত কর প্রদান জনাব সায়মনের রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন হিসেবে বিবেচিত হবে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
নিয়মিত কর প্রদান জনাব সায়মনের কী ধরনের দায়িত্ব? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর