সঠিক বর্জ্য শোধনাগার থাকলে জনাব সায়মনের ব্যবসায়টি পরিপূর্ণতা পেত- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: সঠিক বর্জ্য শোধনাগার থাকলে জনাব সায়মনের ব্যবসায়টি পরিপূর্ণতা পেত- উক্তিটির সাথে আমি একমত। শিল্পকারখানার বর্জ্য নিষ্কাশনের জন্য ব্যবহৃত যন্ত্রকে বর্জ্য শোধন যন্ত্র বলে। বর্জ্য নিষ্কাশনের মাধ্যমে পানি দূষণের মাত্রা কমানোর জন্য পরিবেশ মন্ত্রণালয় প্রত্যেক কারখানায় উক্ত যন্ত্র বসানোকে বাধ্যতামূলক করেছে। উদ্দীপকে জনাব সায়মন চট্টগ্রামের জনবহুল এলাকা অক্সিজেনে সাইমন হাইড অ্যান্ড স্কিন নামে একটি চামড়াজাত দ্রব্য তৈরির কারখানা স্থাপন করেন। এ কারখানায় বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সেগুলো নদীতে গিয়ে পড়ে। এতে নদীর পানি দূষণ হয়। তবে তিনি নিয়মিত কর প্রদান করেন এবং কারখানার নিকটেই শ্রমিকদের আবাসন সুবিধা নিশ্চিত করেন। বর্তমান পরিস্থিতিতে উদ্দীপকের প্রতিষ্ঠানটির উচিত কারখানায় বর্জ্য শোধন যন্ত্র বসানো। এতে তার কারখানার ময়লা আবর্জনা নদীতে বা আশেপাশের জমিতে পড়বে না। এর ফলে নদী, মাটি ও বায়ুকে দূষণের হাত থেকে রক্ষা করা যাবে। আর এগুলো দূষণমুক্ত হলে পরিবেশ সংরক্ষিত হবে এবং মানুষ দূষণের হাত থেকে রক্ষা পাবে। এর ফলে প্রতিষ্ঠানটি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। তাই আমি মনে করি, সঠিক বর্জ্য শোধনাগার থাকলে জনাব সায়মনের ব্যবসায়টি পরিপূর্ণতা পেত।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
সঠিক বর্জ্য শোধনাগার থাকলে জনাব সায়মনের ব্যবসায়টি পরিপূর্ণতা পেত- উ…
উদ্দীপক
Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর