গ. উদ্দীপকে কর্মীর মাপে কম দেয়ার বিষয়টি ব্যবসায়ের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে কর্মীর মাপে কম দেওয়ার বিষয়টি ব্যবসায়ের ব্যবসায় নৈতিকতার দিকটি উপেক্ষিত হয়েছে। ব্যবসায়ে উচিত এবং ন্যায়-নীতি মেনে চলাই ব্যবসায় নৈতিকতা। মানসম্মত পণ্য ও সেবা উৎপাদন, সময়মতো সরবরাহ, ন্যায্যমূল্যে সরবরাহ, সঠিক ওজন ও মানে পণ্য-দ্রব্য সরবরাহ, সত্যকে প্রতিষ্ঠা করা, সততার সাথে ব্যবসায় পরিচালনা করা প্রভৃতি মেনে চলাই ব্যবসায় নৈতিকতা। এ নৈতিকতার গুণেই একজন ব্যবসায়ী সৎ ও ন্যায়-নিষ্ঠাবান হয়ে থাকেন। উদ্দীপকে জনাব মুরাদ খান একজন ব্যবসায়ী। এ বছর বন্যায় বেকার হয়ে যাওয়া প্রায় ১০ জন যুবককে তিনি তার প্রতিষ্ঠানে চাকরি দেন। তার প্রতিষ্ঠানের কর্মরত একজন কর্মী মাপে কম দেওয়ায় তিনি তাকে শাস্তি দিতে চান। মাপে কম দেওয়ার বিষয়টি ব্যবসায় নৈতিকতার পরিপন্থি। তাই বলা যায়, উদ্দীপকে কর্মীর মাপে কম দেওয়ার বিষয়টি ব্যবসায়ের ব্যবসায় নৈতিকতার দিকটি উপেক্ষিত হয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
গ. উদ্দীপকে কর্মীর মাপে কম দেয়ার বিষয়টি ব্যবসায়ের কোন দিকটি প্রতিফল…
উদ্দীপক
Jessore · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর