উদ্দীপকের আলোকে পরিবেশ দূষণ রোধে কী কী পদক্ষেপ নেওয়া উচিত বলে তুমি মনে কর?
উত্তর: আইনের যথাযথ প্রয়োগই পরিবেশ দূষণ রোধ করবে বলে আমি মনে করি। ব্যবসায় করতে হলে একজন ব্যবসায়ীকে আইনের যে সকল বিধি-বিধান রয়েছে তা মেনে ব্যবসায় পরিচালনা করাকে ব্যবসায়ের আইনগত দিক বলে। ব্যবসায়ের এসকল বিধি-বিধানগুলো জানা না থাকলে ব্যবসায় পরিচালনায় বাধার সম্মুখীন হতে হয় এবং অনেক সময় ব্যবসায়টি অবৈধ হয়ে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। উদ্দীপকে মি. আসাদ মাছ রপ্তানির ব্যবসায় করেন। মাছের মূল্য প্রতিনিয়ত পরিবর্তন হয় বলে তিনি স্বল্প দামে অধিক পরিমাণে মাছ কিনে বাইপাইল এলাকায় সংরক্ষণ করেন। অত:পর মাছের দাম যখন বৃদ্ধি পায় তখন তিনি তা অধিক মূল্যে বিক্রয় করেন। এছাড়াও তিনি মাছের ময়লাগুলো আড়তের আশেপাশে ফেলে রাখেন। ফলে চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। উদ্দীপকে যে পরিবেশ দূষণের কথা বলা হয়েছে তার মূল কারণ হচ্ছে মাছের ময়লা যেখানে সেখানে ফেলা। এমন ময়লা যেখানে সেখানে ফেলা বন্ধ করা না গেলে কখনই পরিশে দূষণ কমানো যাবে না। এজন্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে সরকার ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলার জন্য বাধ্য করতে পারে, পাশাপাশি যারা ময়লা ফেলবে তাদেরকে জেল ও অর্থদণ্ডে দণ্ডিত করতে হবে। এছাড়াও গণসচেতনতা বৃদ্ধি করতে হবে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
উদ্দীপকের আলোকে পরিবেশ দূষণ রোধে কী কী পদক্ষেপ নেওয়া উচিত বলে তুমি …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর