উদ্দীপকে জনাব রুমনকে আদর্শ ব্যবসায়ী হিসেবে মূল্যায়নে কীসের অভাব রয়েছে? তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে জনাব রুমনের মধ্যে ব্যবসায় নৈতিকতার অভাব রয়েছে বিধায় তাকে আদর্শ ব্যবসায়ী হিসেবে মূল্যায়ন করা যায় না। ব্যবসায়ে উচিত এবং ন্যায়-নীতি মেনে চলাই ব্যবসায় নৈতিকতা। মানসম্মত পণ্য ও সেবা উৎপাদন, সময়মতো সরবরাহ, ন্যায্যমূল্যে সরবরাহ, সঠিক ওজন ও মাপে পণ্য-দ্রব্য সরবরাহ, সত্যকে প্রতিষ্ঠা করা, সততার সাথে ব্যবসায় পরিচালনা করা প্রভৃতি মেনে চলাই ব্যবসায় নৈতিকতা। এ নৈতিকতার গুণেই একজন ব্যবসায়ী সৎ ও ন্যায়-নিষ্ঠাবান হয়ে থাকেন। উদ্দীপকে জনাব জাহিদ একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক। তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান করেন এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরির উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু তার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের মালিক রুমন কম খরচে নিম্নমানের পণ্য উৎপাদন ও বাজারে কম দামে বিক্রয় করেন। এতে জনাব জাহিদের ব্যবসায় ক্ষতি হতে থাকে। উদ্দীপকে জনাব রুমন প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যে কাজটি (অর্থাৎ নিম্নমানের পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ) করছে তা সমাজের মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর। এমন নিম্নমানের পণ্য খেয়ে মানুষের বিভিন্ন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। যা সমাজের মানুষের কাছে কখনই কাম্য নয়। তাই, জনাব রুমনকে একজন আদর্শ ব্যবসায়ী হিসেবে মূল্যায়ন করা যায় না।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
উদ্দীপকে জনাব রুমনকে আদর্শ ব্যবসায়ী হিসেবে মূল্যায়নে কীসের অভাব রয়ে…
উদ্দীপক
Dhaka · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর