জনাব লিটনের ব্যবসায় প্রতিষ্ঠান কোন ধরনের সমস্যা সৃষ্টি করছে? বর্ণনা দাও।
উত্তর: জনাব লিটনের প্রতিষ্ঠান পানি দূষণজনিত সমস্যার সৃষ্টি করছে। পানিতে বিভিন্ন খারাপ উপাদান মিশে পানির স্বাভাবিকতা নষ্ট করাকে পানি দূষণ বলে। শিল্পকারখানা ও ব্যবসায় প্রতিষ্ঠান বিভিন্নভাবে পানিকে দূষিত করে। খনিজ পদার্থ, কারখানার বর্জ্য, সালফার, তামা, সীসা, নাইট্রেট, ফসফেট, মানুষের বর্জ্য ও ময়লা পানি নদী ও সমুদ্রের তলদেশ ভরাট প্রভৃতি কারণে পানি দূষিত হয়। উদ্দীপকে জনাব লিটন 'রিতু ডাইং ও ওয়াশিং ফ্যাক্টরির' স্বত্বাধিকারী। তাঁর ফ্যাক্টরিতে সৃষ্ট বর্জ্য আশেপাশের নদী-নালা ও জলাশয়ে পড়ে মারাত্মক দূষণ সৃষ্টি করছে। এর ফলে মারাত্মকভাবে পানি দূষণ হচ্ছে। অর্থাৎ জনাব লিটনের প্রতিষ্ঠান পানি দূষণজনিত সমস্যার সৃষ্টি করছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
জনাব লিটনের ব্যবসায় প্রতিষ্ঠান কোন ধরনের সমস্যা সৃষ্টি করছে? বর্ণনা…
উদ্দীপক
Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর