আনিকা ট্রেডার্স পরিবেশের কীরূপ প্রভাবের কথা চিন্তা করে পলিথিন উৎপাদন বন্ধ করেছিলেন? বর্ণনা করো।
উত্তর: আনিকা ট্রেডার্স পরিবেশের বিরূপ প্রভাবের কথা চিন্তা করে পলিথিন উৎপাদন বন্ধ করেছিলেন। যে পারিপার্শ্বিকতায় মানুষ বেঁচে থাকে ও জীবনধারণ করে তাকেই তার পরিবেশ বলে। পরিবেশের অনুকূল পরিস্থিতিতে ব্যবসায় বাণিজ্য উন্নত হয় এবং সমাজের মানুষ সুন্দরভাবে জীবনধারণ করতে পারে। অন্যদিকে, পরিবেশের প্রতিকূল পরিস্থিেিত ব্যবসায়-বাণিজ্য অনুন্নত হয় এবং সমাজের মানুষের জীবনধারণ কঠিন হয়ে পড়ে। তাই পরিবেশ রক্ষার্থে সবার এগিয়ে আসা উচিত। উদ্দীপকে আনিকা ট্রেডার্স একটি ব্যাগ উৎপাদনকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী পরিবেশের ওপর পলিথিনের ক্ষতিকর দিক চিন্তা করে কাগজ, সুতা ও পাটের সমন্বয়ে পরিবেশবান্ধব ব্যাগ উৎপাদন শুরু করলেন। এক্ষেত্রে ক্ষতিকর পলিথিন পরিবেশের ওপর বিরূপ প্রভাব সৃষ্টি করতে পারে। যার কারণে আনিকা ট্রেডার্স পলিথিন উৎপাদন বন্ধ করে কাগজ, সুতা ও পাটের ব্যাগ তৈরির সিদ্ধান্ত নেয়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
আনিকা ট্রেডার্স পরিবেশের কীরূপ প্রভাবের কথা চিন্তা করে পলিথিন উৎপাদ…
উদ্দীপক
Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর