“ক্ষতিকর পণ্য উৎপাদন না করা" কার প্রতি দায়বদ্ধতা প্রকাশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: "ক্ষতিকর পণ্য উৎপাদন না করা" ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়বদ্ধতার প্রকাশ করে। ব্যবসায় হতে ক্রেতা ও ভোক্তারা পণ্যসামগ্রী কেনার ফলে তাদের প্রতি ব্যবসায়ীদের যে দায়-দায়িত্ব পালন করতে হয় তাকে ক্রেতা ও ভোক্তাদের প্রতি ব্যবসায়ীদের দায়বদ্ধতা বলে। তাই ক্রেতাদের সন্তুষ্ট রাখার স্বার্থে ব্যবসায়ীদের ক্রেতাদের চাহিদামতো পণ্যসামগ্রী ও সেবা সরবরাহ করতে হয়, ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ করতে হয়, ক্ষতিকর পণ্য উৎপাদন থেকে বিরত থাকতে হয়, পণ্যের গুণগত মান উন্নয়ন এবং সংরক্ষণ করে সর্বোপরি ক্রেতাদের সর্বোচ্চ তৃপ্তি দানের চেষ্টা করতে হয়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
“ক্ষতিকর পণ্য উৎপাদন না করা" কার প্রতি দায়বদ্ধতা প্রকাশ করে? ব্যাখ্যা করো।
উত্তর