জনাব নূরুল এর মধ্যে ব্যবসায়ের কোনটির অভাব আছে? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব নূরুলের মধ্যে ব্যবসায় নৈতিকতার অভাব রয়েছে। ব্যবসায়ের ক্ষেত্রে উচিত-অনুচিত মেনে চলা বা ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জন করে চলাকেই ব্যবসায়ের নৈতিকতা বলে। মানসম্মত পণ্য ও সেবা উৎপাদন, সময়মতো সরবরাহ, ন্যায্যমূল্যে সরবরাহ, সঠিক ওজন ও মানে পণ্যদ্রব্য সরবরাহ, সত্যকে প্রতিষ্ঠা করা, সততার সাথে ব্যবসায় পরিচালনা করা প্রভৃতি মেনে চলাই ব্যবসায় নৈতিকতা। উদ্দীপকে বলা হয়েছে, ঢাকা থেকে অনেকেই পদ্মাসেতু দেখতে মাওয়া ঘাটে যান। এটি দেখে জনাব নূরুল মাওয়া ঘাটে একটি রেস্টুরেন্ট প্রতিষ্ঠা করেন। এক্ষেত্রে তিনি গ্রাহকদের দুপুরের খাবারে পদ্মার টাটকা ইলিশ মাছের কথা বলে দীর্ঘদিন ফ্রিজিং করা ইলিশ মাছ রান্না করে বেশি দামে বিক্রি করেন। এতে অল্প কিছু দিনের মধ্যেই তার বিক্রয় কমে যায় এবং তিনি ক্ষতির সম্মুখীন হন। জনাব নূরুলের এমন কার্যক্রম ব্যবসায় নৈতিকতার পরিপন্থি। তাই বলা যায়, জনাব নূরুলের মধ্যে ব্যবসায় নৈতিকতার অভাব রয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
জনাব নূরুল এর মধ্যে ব্যবসায়ের কোনটির অভাব আছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর