উদ্দীপকের পরিবেশ দূষণের ধরন ও প্রভাব উল্লেখপূর্বক ব্যবসায়ে লাভবান হতে কার প্রতি দায়িত্ব পালন করা উচিত? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে পানি দূষণের কথা বলা হয়েছে এবং উদ্দীপকের ব্যবসায়টিকে লাভবান করতে হলে ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্ব পালন করতে হবে। পানিতে বিভিন্ন খারাপ উপাদান মিশে পানির স্বাভাবিকতা নষ্ট হওয়াকে পানি দূষণ বলে। অন্যদিকে, ব্যবসায় হতে ক্রেতা ও ভোক্তারা পণ্যসামগ্রী কেনার ফলে তাদের প্রতি ব্যবসায়ীদের যে দায়-দায়িত্ব পালন করতে হয় তাকে ক্রেতা ও ভোক্তাদের প্রতি ব্যবসায়ীদের দায়বদ্ধতা বলে। উদ্দীপকে বলা হয়েছে, ঢাকা থেকে অনেকেই পদ্মা সেতু দেখতে মাওয়া ঘাটে যান। এটি দেখে জনাব নূরুল মাওয়া ঘাটে একটি রেস্টুরেন্ট প্রতিষ্ঠা করেন। এক্ষেত্রে তিনি গ্রাহককে দুপুরের খাবারে পদ্মার টাটকা ইলিশ মাছের কথা বলে দীর্ঘদিন ফ্রিজিং করা ইলিশ মাছ রান্না করে বেশি দামে বিক্রি করেন। এতে অল্প কিছু দিনের মধ্যেই তার বিক্রয় কমে যায় এবং তিনি ক্ষতির সম্মুখীন হন। এছাড়াও তিনি রেস্টুরেন্টের খাবার ও অন্যান্য বর্জ্য সরাসরি নদীতে ফেলে পানি দূষণ করছে। উদ্দীপকে জনাব নূরুল তার রেস্টুরেন্টের খাবার ও অন্যান্য বর্জ্য নদীতে ফেলে পানি দূষণ করছে। এমন দূষণের কারণে মাছসহ বিভিন্ন জলজ প্রাণী পানিতে বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। এছাড়াও তিনি ইলিশ মাছ বিক্রয়ের ক্ষেত্রে গ্রাহকদের সাথে প্রতারণা করে নিজেও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমতাবস্থায় তার ব্যবসায়টিকে আবার লাভবান করার জন্য ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্ব পালন করা উচিত।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
উদ্দীপকের পরিবেশ দূষণের ধরন ও প্রভাব উল্লেখপূর্বক ব্যবসায়ে লাভবান হ…
উদ্দীপক
Chittagong · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর