পরিবেশ সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
উত্তর: শব্দ, বায়ু, পানি, মাটি ইত্যাদির দূষণ থেকে পরিবেশ সুরক্ষাকেই পরিবেশ সংরক্ষণ বলে। পরিবেশ এবং ব্যবসায় পরস্পর গভীরভাবে সম্পর্কযুক্ত। সুষ্ঠু পরিবেশ ছাড়া ব্যবসায় প্রতিষ্ঠা ও উন্নতি লাভ করা যায় না। নানা কারণে পরিবেশ দূষিত হতে পারে। শিল্পের বর্জ্য নদ-নদীতে মিশে পানি দূষিত করছে। ফলে পানি বিষাক্ত হয়ে পড়ছে। শিল্প স্থাপনের জন্য গাছ ও পাহাড় কেটে পরিবেশকে দূষিত করা হচ্ছে। তাছাড়া খাল-বিল ভরাট, নদীভাঙন, যানবাহনের কালো ধোঁয়া, যানবাহন ও যন্ত্রপাতির বিকট আওয়াজ শব্দ দূষণ বাড়াচ্ছে। এরূপ দূষণের হাত থেকে পরিবেশ রক্ষা করাকে পরিবেশ সংরক্ষণ বলা যেতে পারে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
পরিবেশ সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
উত্তর