জনাব শাকিলের কাজটি সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম– বিশ্লেষণ করো।
উত্তর: জনাব শাকিল সমাজের প্রতি দায়িত্ব পালন করছেন, যা সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম। ব্যবসায়ে সমাজ ও সমাজের মানুষগুলো যে সহযোগিতা করে থাকে তার বিপরীতে সমাজের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে সমাজের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। এই দায়িত্বগুলোর মধ্যে রয়েছে: জাতীয় দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানো; এলাকায় স্কুল, কলেজ, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা স্থাপন; গ্যাস, বিদ্যুৎ, রাস্তাঘাট সুবিধা প্রদান ইত্যাদি। উদ্দীপকে জনাব সৈকত রোগীদের কথা বিবেচনা করে সদর হাসপাতালের কাছে ফলের দোকান দেন। তার দোকানের ফলগুলো ফরমালিনমুক্ত, ওজনে সঠিক হওয়ায় ক্রেতাদের ভিড় সবসময় লেগেই থাকে। ফলে প্রচুর বিক্রয় ও মুনাফা হয়। অন্যদিকে, তার বন্ধু শাকিল একজন বড় ব্যবসায়ী। তিনি তার এলাকার গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য পড়াশোনার খরচ ও বৃত্তি প্রদান করেন। ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। তাই সমাজের মানুষের বিভিন্ন বস্তুগত ও অবস্তুগত চাহিদা পূরণের মাধ্যমে মুনাফা অর্জন করাই ব্যবসায়ীর কাজ। যে ব্যবসায় এরূপ অভাব পূরণে ব্যর্থ হয়, সেই ব্যবসায়ীর পক্ষে সাফল্য অর্জন করা সম্ভব নয়। উদ্দীপকের শাকিলও তাই মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের মানুষের প্রতি বিভিন্ন দায়িত্ব পালন করছেন। এতে করে সমাজের নিকট তার প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাবে এবং তিনি ব্যবসায়ে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
জনাব শাকিলের কাজটি সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম– বিশ্লেষণ করো।
উদ্দীপক
Sylhet · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর