'খোয়া টেলিকম' কাদের প্রতি দায়বদ্ধতা পালন করছে? ব্যাখ্যা করো।
উত্তর: 'খোয়া টেলিকম' ব্যবসায়ের শ্রমিক-কর্মচারী পক্ষের প্রতি দায়বদ্ধতা পালন করছে। ব্যবসায়ে শ্রমিক-কর্মচারীরা যে শ্রম দিয়ে থাকে তার বিপরীতে শ্রমিকদের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে শ্রমিক-কর্মচারীদের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। সমাজে বসবাসরত অন্যান্যদের চেয়ে সহায়ক শক্তি হিসেবে শ্রমিক-কর্মীদের সন্তুষ্ট ও কর্মচঞ্চল রাখতে ব্যবসায়ীদের উচিত তাদের উপযুক্ত পারিশ্রমিক প্রদান, নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টিসহ, ভালো ব্যবহার, চাকরির নিরাপত্তা বিধান করা। উদ্দীপকে 'দীপ্ত ব্যাংক' এবং 'খোয়া টেলিকম' বাংলাদেশের দুটি স্বনামধন্য প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দুটির মধ্যে 'খোয়া টেলিকম' কর্মীদের বেতন, প্রশিক্ষণ, পদোন্নতি, নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করে প্রতিষ্ঠানকে লাভবান করছে। খোয়া টেলিকমের এসব কার্যক্রম ব্যবসায়ের শ্রমিক-কর্মীদের প্রতি দায়িত্ব পালনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, 'খোয়া টেলিকম' ব্যবসায়ের শ্রমিক-কর্মচারী পক্ষের প্রতি দায়বদ্ধতা পালন করছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
'খোয়া টেলিকম' কাদের প্রতি দায়বদ্ধতা পালন করছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর