'দীপ্ত ব্যাংক' কি ব্যবসায় হিসেবে সামাজিক দায়বদ্ধতা সঠিকভাবে পালন করছে? তোমার মতামত বিশ্লেষণ করো।
উত্তর: 'দীপ্ত ব্যাংক' ব্যবসায় হিসেবে সামাজিক দায়বদ্ধতা সঠিকভাবে পালন করছে। সমাজের মানুষের কাছ থেকে ব্যবসায়ীরা যেসব সুযোগ-সুবিধা গ্রহণ করে তার বিপরীতে সমাজের মানুষের প্রতি ব্যবসায়ীদের যে দায়ের সৃষ্টি হয়, তাকে ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলে। এমন দায়বদ্ধতা থেকেই ব্যবসায়ীরা রাস্তাঘাটের উন্নয়ন, করে, এলাকার পরিবেশ যাতে দূষিত না হয় সেদিকে নজর রাখে, জাতীয় দুর্যোগে তাদের পাশে দাঁড়ায়, এলাকায় হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য কল্যাণধর্মী কাজে অংশগ্রহণ করে। উদ্দীপকে 'দীপ্ত ব্যাংক' এবং 'খোয়া টেলিকম' বাংলাদেশের দুটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এদের মধ্যে 'দীপ্ত ব্যাংক' তাদের ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি দেশের দারিদ্র্য বিমোচন, মেধাবী ছাত্র-ছাত্রীদের ব্যয় বহন, বৃত্তি প্রদান ও বিভিন্ন স্থানে গাছ লাগানো ইত্যাদি কাজ করছে। ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। সমাজের মানুষের বিভিন্ন বস্তুগত ও অবস্তুগত চাহিদা পূরণের মাধ্যমে মুনাফা অর্জন করাই ব্যবসায়ীর কাজ। তাই বর্তমানে মুনাফা অর্জনের সঙ্গে সঙ্গে ব্যবসায়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা পক্ষগুলোর প্রতিও দায়িত্ব পালন করতে হয়। উদ্দীপকের দীপ্ত ব্যাংক এমন দায়বদ্ধতা থেকেই সমাজের বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব পালন করছে। এসব দায়িত্ব পালনের মাধ্যমে ব্যাংকটি সফলতা অর্জন করতে সক্ষম হবে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
'দীপ্ত ব্যাংক' কি ব্যবসায় হিসেবে সামাজিক দায়বদ্ধতা সঠিকভাবে পালন কর…
উদ্দীপক
Dinajpur · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর