শেয়ারFacebookWhatsApp

কামালের ফার্মের বিক্রয় জামালের ফার্মের তুলনায় কমে যাওয়ার কারণ বিশ্লেষণ কর।

উত্তর: ব্যবসায়িক কর্মকাণ্ডে মূল্যবোধ ও নৈতিকতার অভাবে কামালের ফার্মের বিক্রয় জামালের ফার্মের তুলনায় কমে যায়। মূল্যবোধ ও নৈতিকতাবোধ মানুষকে ন্যায়-অন্যায়, ঠিক-বেঠিক, ভালো-মন্দের পার্থক্য চিহ্নিত করতে সাহায্য করে। এটি মানুষের জীবনে ইতিবাচক, মঙ্গলময় ও কল্যাণময় দিকের নির্দেশনা দেয়। উদ্দীপকের জনাব কামাল তার ফার্মে উৎপাদিত, গরুর দুধে পানি মিশিয়ে বিক্রি করেন। তিনি অস্বাস্থ্যকর উপায়ে ইনজেকশন দিয়ে গরু মোটাতাজা করে বাজারে বিক্রি করেন। তার ফার্মে উৎপাদিত গরুর মাংস খেয়ে মানুষ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছেন। এক্ষেত্রে জনাব কামাল ব্যবসায়ের মূল্যবোধ ও নৈতিকতার পরিপন্থি কাজ করেছেন; যা অত্যন্ত নেতিবাচক ও ঘৃণিত কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে। আমাদের দেশের কিছু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা অর্জন বা অন্য কোনো সুবিধা লাভের জন্য অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হন। এতে ব্যবসায় এবং ভোক্তা উভয়ের ব্যাপক ক্ষতিসাধন হয়। কেননা কোনো ব্যবসায়ী যদি অনৈতিক পন্থা অবলম্বন করেন তাহলে তা কোনো একদিন প্রকাশ পাবেই। এতে ব্যবসায়টি চিরতরে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। ততদিনে ভোক্তাগণের ব্যাপক স্বাস্থ্যহানি ঘটে। তাই একজন ব্যবসায়ীর জন্য ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতা অনুসরণ করা অত্যন্ত জরুরি বিষয়। তেমনিভাবে উদ্দীপকের কামালের ক্ষেত্রেও তার ব্যবসায়িক কর্মকাণ্ডে মূল্যবোধ ও নৈতিকতা মেনে চলেনি। তাই তার ফার্মের বিক্রয় তুলনামূলক কমে যায়।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল

কামালের ফার্মের বিক্রয় জামালের ফার্মের তুলনায় কমে যাওয়ার কারণ বিশ্ল…

উদ্দীপক

জামাল ও কামাল দুই বন্ধুরই ডেইরি ফার্ম আছে। জামাল তার ফার্মের দুধ সঠিক মাপে ও ন্যায্যমূল্যে বিক্রয় করেন। আবার তিনি ফার্মের গরু মোটাতাজা করতে কোনো ঔষধ ব্যবহার করেন না। এতে জামালের কম মুনাফা হলেও সমাজে তার সুনাম বাড়ে। কিন্তু কামাল দুধ বিক্রয়ে অনিয়ম করে বেশি মূল্যে বিক্রি করেন। গরু মোটাতাজা করতে তিনি বিভিন্ন ইনজেকশন ও ঔষধ ব্যবহার করেন। কয়েকদিন ফার্মটি ভালো চললেও পরবর্তীতে এর বিক্রয় কমতে থাকে।

Dhaka · 2025

উত্তর

যে জ্ঞানবোধ ও আচরণ সমাজ মূল্যবান ও অনুকরণীয় মনে করে, তাকে মূল্যবোধ বলে।

উত্তর

বিভিন্ন ধরনের শিল্পবর্জ্য ও আবর্জনা যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে রাখার ফলে পরিবেশে যে দূষণের সৃষ্টি হয় তাকে পরিবেশ দূষণ বলে। বসবাস ও ব্যবসায়ের জন্য বিনিয়োগ অনুকূল পরিবেশ তৈরি করে। কিন্তু এক্ষেত্রে বড় বাধার সৃষ্টি করে পরিবেশ দূষণ। কারণ বিভিন্ন শিল্পবর্জ্য পদার্থ পানিতে নিক্ষেপের ফলে তা পানি দূষিত করে। আবার যত্রতত্র ময়লা আবর্জনা নিক্ষেপ ও যানবাহনের কালো ধোঁয়া বায়ু দূষিত করে। অনেক সময় বসবাসের জন্য নির্বিচারে বন উজাড় করা হয়। এছাড়া ত্রুটিপূর্ণ পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও এ পরিবেশ দূষণের জন্য দায়ী। আর এ দূষণের ফলে মানুষের স্বাস্থ্যহানি হচ্ছে এবং মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য।

উত্তর

উদ্দীপকের জনার জামাল তার ফার্ম পরিচালনার ক্ষেত্রে ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়বদ্ধতা পালন করেছেন। একজন ব্যবসায়ী সমাজে বসবাসরত ক্রেতা ও ভোক্তাদের নিয়েই ব্যবসায় পরিচালনা করে থাকেন। এজন্য ব্যবসায়ীকে ক্রেতা ও ভোক্তাদের প্রতি কতিপয় দায়বদ্ধতা পালন করতে হয়। পণ্যের বাজার স্থিতিশীল রাখা, মানসম্মত পণ্য সরবরাহ, পণ্য প্রাপ্তি সহজতর করা ইত্যাদির মাধ্যমে একজন ব্যবসায়ী ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়বদ্ধতা পালন করে থাকেন। উদ্দীপকের জনাব জামাল তার ডেইরি ফার্মে উৎপাদিত দুধ ন্যায্যমূল্যে ভোক্তাদের মাঝে বিক্রি করেন। এছাড়া তিনি স্বাস্থ্যসম্মত উপায়ে গরু মোটাতাজা করে হাটে বিক্রি করেন। তার এসব কাজের মাধ্যমে ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়বদ্ধতা পালনকে নিশ্চিত করছেন। তাই বলা যায়, জনাব জামাল তার ফার্ম পরিচালনার ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়বদ্ধতা পালন করছেন।

উত্তর

ব্যবসায়িক কর্মকাণ্ডে মূল্যবোধ ও নৈতিকতার অভাবে কামালের ফার্মের বিক্রয় জামালের ফার্মের তুলনায় কমে যায়। মূল্যবোধ ও নৈতিকতাবোধ মানুষকে ন্যায়-অন্যায়, ঠিক-বেঠিক, ভালো-মন্দের পার্থক্য চিহ্নিত করতে সাহায্য করে। এটি মানুষের জীবনে ইতিবাচক, মঙ্গলময় ও কল্যাণময় দিকের নির্দেশনা দেয়। উদ্দীপকের জনাব কামাল তার ফার্মে উৎপাদিত, গরুর দুধে পানি মিশিয়ে বিক্রি করেন। তিনি অস্বাস্থ্যকর উপায়ে ইনজেকশন দিয়ে গরু মোটাতাজা করে বাজারে বিক্রি করেন। তার ফার্মে উৎপাদিত গরুর মাংস খেয়ে মানুষ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছেন। এক্ষেত্রে জনাব কামাল ব্যবসায়ের মূল্যবোধ ও নৈতিকতার পরিপন্থি কাজ করেছেন; যা অত্যন্ত নেতিবাচক ও ঘৃণিত কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে। আমাদের দেশের কিছু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা অর্জন বা অন্য কোনো সুবিধা লাভের জন্য অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হন। এতে ব্যবসায় এবং ভোক্তা উভয়ের ব্যাপক ক্ষতিসাধন হয়। কেননা কোনো ব্যবসায়ী যদি অনৈতিক পন্থা অবলম্বন করেন তাহলে তা কোনো একদিন প্রকাশ পাবেই। এতে ব্যবসায়টি চিরতরে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। ততদিনে ভোক্তাগণের ব্যাপক স্বাস্থ্যহানি ঘটে। তাই একজন ব্যবসায়ীর জন্য ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতা অনুসরণ করা অত্যন্ত জরুরি বিষয়। তেমনিভাবে উদ্দীপকের কামালের ক্ষেত্রেও তার ব্যবসায়িক কর্মকাণ্ডে মূল্যবোধ ও নৈতিকতা মেনে চলেনি। তাই তার ফার্মের বিক্রয় তুলনামূলক কমে যায়।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের করণীয় কী? অথবা, পরিবেশ দূষণ রোধে করণীয় কী?

পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের করণীয় কী? অথবা, পরিবেশ দূষণ রোধে করণীয় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.পণ্যের মজুদদারি না করা কোন ধরনের দায়বদ্ধতা? ব্যাখ্যা কর।

পণ্যের মজুদদারি না করা কোন ধরনের দায়বদ্ধতা? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে কেন? ব্যাখ্যা কর।

জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে কেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ব্যবসায় নৈতিকতা বলতে কী বোঝায়?

ব্যবসায় নৈতিকতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.শ্রমিক কর্মচারীদের প্রতি একজন ব্যবসায়ীর কী কী সামাজিক দায়িত্ব পালন করা উচিত?

শ্রমিক কর্মচারীদের প্রতি একজন ব্যবসায়ীর কী কী সামাজিক দায়িত্ব পালন করা উচিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতামূলক কার্যক্রম কী হওয়া উচিত?

পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতামূলক কার্যক্রম কী হওয়া উচিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ব্যবসায় নৈতিকতা কেন প্রয়োজন?

ব্যবসায় নৈতিকতা কেন প্রয়োজন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ব্যবসায়ে মূল্যবোধ প্রয়োজনীয় কেন?

ব্যবসায়ে মূল্যবোধ প্রয়োজনীয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'ব্যবসায় হলো একটি সামাজিক প্রতিষ্ঠান' যুক্তি দাও।

'ব্যবসায় হলো একটি সামাজিক প্রতিষ্ঠান' যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ব্যবসায়ীরা কীভাবে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা পালন করে? ব্যাখ্যা করো।

ব্যবসায়ীরা কীভাবে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা পালন করে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.একজন ব্যবসায়ীর মধ্যে নৈতিকতাবোধ থাকা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।

একজন ব্যবসায়ীর মধ্যে নৈতিকতাবোধ থাকা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শিল্পায়নের সবচেয়ে বড়ো সমস্যা কোনটি? ব্যাখ্যা করো।

শিল্পায়নের সবচেয়ে বড়ো সমস্যা কোনটি? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের করণীয় কী? অথবা, পরিবেশ দূষণ রোধে করণীয় কী?পণ্যের মজুদদারি না করা কোন ধরনের দায়বদ্ধতা? ব্যাখ্যা কর।জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে কেন? ব্যাখ্যা কর।ব্যবসায় নৈতিকতা বলতে কী বোঝায়?শ্রমিক কর্মচারীদের প্রতি একজন ব্যবসায়ীর কী কী সামাজিক দায়িত্ব পালন করা উচিত?পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতামূলক কার্যক্রম কী হওয়া উচিত?ব্যবসায় নৈতিকতা কেন প্রয়োজন?ব্যবসায়ে মূল্যবোধ প্রয়োজনীয় কেন?'ব্যবসায় হলো একটি সামাজিক প্রতিষ্ঠান' যুক্তি দাও।ব্যবসায়ীরা কীভাবে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা পালন করে? ব্যাখ্যা করো।একজন ব্যবসায়ীর মধ্যে নৈতিকতাবোধ থাকা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।শিল্পায়নের সবচেয়ে বড়ো সমস্যা কোনটি? ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।