শেয়ারFacebookWhatsApp

জনাব শামীম ব্যবসায়ের কোন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন? ব্যাখ্যা কর।

উত্তর: জনাব শামীম ব্যবসায়ের ক্রেতা ও ভোক্তা পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। ব্যবসায় হতে ক্রেতা ও ভোক্তারা পণ্যসামগ্রী কেনার ফলে তাদের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে ক্রেতা ও ভোক্তাদের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। ক্রেতাদের কেন্দ্র করে ব্যবসায়ের সব কার্যক্রম পরিচালিত হয়। কারণ তাদের পণ্য কেনা বা না কেনার উপরই প্রতিষ্ঠানের সাফল্য ও ব্যর্থতা নির্ভর করে। তাই ক্রেতা ও ভোক্তাদের প্রতি ব্যবসায়ীদের সামাজিক দায়িত্ব পালন করতে হয়। উদ্দীপকের জনাব শামীম রাজশাহী হতে আম ক্রয় করে রংপুর শহরে বিক্রয় করেন। তিনি আম সম্পর্কে সঠিক তথ্য দিলেও অধিক মুনাফার আশায় স্থানীয়ভাবে উৎপাদিত আমের সাথে ক্রয়কৃত আমের সংমিশ্রণ ঘটিয়ে বাজারে বিক্রয় করেন। এক্ষেত্রে তিনি আমের সংমিশ্রণ ঘটিয়ে ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্ব পালনে অবহেলা করেছেন।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল

জনাব শামীম ব্যবসায়ের কোন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালনে ব্যর্থ …

উদ্দীপক

জনাব শামীম রাজশাহী হতে আম ক্রয় করে রংপুর শহরে বিক্রি করেন। তিনি আম সম্পর্কে সঠিক তথ্য দিলেও অধিক মুনাফার আশায় স্থানীয়ভাবে উৎপাদিত আমের সাথে ক্রয়কৃত আমের সংমিশ্রণ ঘটিয়ে বাজারে বিক্রি করেন। তাছাড়া পচা ও দুর্গন্ধযুক্ত আম পাশের খালে ফেলে দেন। যার ফলে খালের পানি দূষিত হয়ে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে এবং ডেঙ্গু মশার বাহক ডিম পাড়ে যার কারণে মানুষ মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হচ্ছে।

Dhaka · 2024

উত্তর

ব্যবসায়ের ক্ষেত্রে উচিত-অনুচিত মেনে চলা বা ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জন করে চলাকেই ব্যবসায় নৈতিকতা বলে।

উত্তর

প্রশিকা বাংলাদেশের অন্যতম বৃহৎ এনজিও। প্রশিকা বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়ের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কৃষি শিল্প, তাঁত শিল্প, সিল্ক উৎপাদন হস্ত শিল্প, গবাদি পশু পালন, মৌমাছি পালন, চারা উৎপাদনসহ অনেক নতুন পেশা তৈরি করছে প্রশিকা। এসব কাজে অনেক উদ্যোক্তা এগিয়ে এসেছেন এবং প্রশিকা তাদেরকে ঋণ ও প্রশিক্ষণ প্রদান করছে।

উত্তর

জনাব শামীম ব্যবসায়ের ক্রেতা ও ভোক্তা পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। ব্যবসায় হতে ক্রেতা ও ভোক্তারা পণ্যসামগ্রী কেনার ফলে তাদের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে ক্রেতা ও ভোক্তাদের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। ক্রেতাদের কেন্দ্র করে ব্যবসায়ের সব কার্যক্রম পরিচালিত হয়। কারণ তাদের পণ্য কেনা বা না কেনার উপরই প্রতিষ্ঠানের সাফল্য ও ব্যর্থতা নির্ভর করে। তাই ক্রেতা ও ভোক্তাদের প্রতি ব্যবসায়ীদের সামাজিক দায়িত্ব পালন করতে হয়। উদ্দীপকের জনাব শামীম রাজশাহী হতে আম ক্রয় করে রংপুর শহরে বিক্রয় করেন। তিনি আম সম্পর্কে সঠিক তথ্য দিলেও অধিক মুনাফার আশায় স্থানীয়ভাবে উৎপাদিত আমের সাথে ক্রয়কৃত আমের সংমিশ্রণ ঘটিয়ে বাজারে বিক্রয় করেন। এক্ষেত্রে তিনি আমের সংমিশ্রণ ঘটিয়ে ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্ব পালনে অবহেলা করেছেন।

উত্তর

জনাব শামীমের কার্যক্রমে পরিবেশ দূষিত হচ্ছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। বিভিন্ন খারাপ উপাদান মিশে পরিবেশের যে স্বাভাবিকতা নষ্ট হয় তাকে পরিবেশ দূষণ বলে। এসব দূষণগুলো হচ্ছে মাটি, পানি, বায়ু ও শব্দ দূষণ। এরূপ দূষণের ফলে মানুষের মধ্যে বিভিন্ন শারীরিক ও মানসিক রোগের আবির্ভাব দেখা দেয়। উদ্দীপকের জনাব শামীম রাজশাহী হতে আম ক্রয় করে রংপুর শহরে বিক্রয় করেন। তিনি আম সম্পর্কে সঠিক তথ্য দিলেও অধিক মুনাফার আশায় স্থানীয়ভাবে উৎপাদিত আমের সাথে ক্রয়কৃত। আমের সংমিশ্রণ ঘটিয়ে বাজারে বিক্রয় করেন। তাছাড়া তিনি পচা ও দুর্গন্ধযুক্ত আম পাশের খালে ফেলে দেন। এর ফলে খালের পানি দূষিত হয়ে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে এবং ডেঙ্গু মশার বাহক ডিম পাড়ছে। ফলে মানুষ বিভিন্ন মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। তাই সমাজের মানুষের বিভিন্ন বস্তুগত ও অবস্তুগত চাহিদা পূরণের মাধ্যমে মুনাফা অর্জন করাই ব্যবসায়ীর কাজ। কিন্তু উদ্দীপকের শামীম তা না করে পরিবেশের ক্ষতি করছে। তিনি যে কাজটি করছে তা পানি দূষণের অন্যতম কারণ। আর ঐ পানি খেয়ে মানুষের বিভিন্ন রোগব্যাধি দেখা দিচ্ছে। তাছাড়া পরিবেশ দূষণের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং নানা রকম প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয় যা মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যাহত করে। তাই আমি মনে করি, জনাব শামীমের কার্যক্রমে পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে তাতে পরিবেশ মারাত্মকভাবে হুমকির সম্মুখীন হবে।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের করণীয় কী? অথবা, পরিবেশ দূষণ রোধে করণীয় কী?

পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের করণীয় কী? অথবা, পরিবেশ দূষণ রোধে করণীয় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.পণ্যের মজুদদারি না করা কোন ধরনের দায়বদ্ধতা? ব্যাখ্যা কর।

পণ্যের মজুদদারি না করা কোন ধরনের দায়বদ্ধতা? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে কেন? ব্যাখ্যা কর।

জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে কেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ব্যবসায় নৈতিকতা বলতে কী বোঝায়?

ব্যবসায় নৈতিকতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.শ্রমিক কর্মচারীদের প্রতি একজন ব্যবসায়ীর কী কী সামাজিক দায়িত্ব পালন করা উচিত?

শ্রমিক কর্মচারীদের প্রতি একজন ব্যবসায়ীর কী কী সামাজিক দায়িত্ব পালন করা উচিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতামূলক কার্যক্রম কী হওয়া উচিত?

পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতামূলক কার্যক্রম কী হওয়া উচিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ব্যবসায় নৈতিকতা কেন প্রয়োজন?

ব্যবসায় নৈতিকতা কেন প্রয়োজন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ব্যবসায়ে মূল্যবোধ প্রয়োজনীয় কেন?

ব্যবসায়ে মূল্যবোধ প্রয়োজনীয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'ব্যবসায় হলো একটি সামাজিক প্রতিষ্ঠান' যুক্তি দাও।

'ব্যবসায় হলো একটি সামাজিক প্রতিষ্ঠান' যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ব্যবসায়ীরা কীভাবে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা পালন করে? ব্যাখ্যা করো।

ব্যবসায়ীরা কীভাবে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা পালন করে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.একজন ব্যবসায়ীর মধ্যে নৈতিকতাবোধ থাকা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।

একজন ব্যবসায়ীর মধ্যে নৈতিকতাবোধ থাকা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শিল্পায়নের সবচেয়ে বড়ো সমস্যা কোনটি? ব্যাখ্যা করো।

শিল্পায়নের সবচেয়ে বড়ো সমস্যা কোনটি? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের করণীয় কী? অথবা, পরিবেশ দূষণ রোধে করণীয় কী?পণ্যের মজুদদারি না করা কোন ধরনের দায়বদ্ধতা? ব্যাখ্যা কর।জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে কেন? ব্যাখ্যা কর।ব্যবসায় নৈতিকতা বলতে কী বোঝায়?শ্রমিক কর্মচারীদের প্রতি একজন ব্যবসায়ীর কী কী সামাজিক দায়িত্ব পালন করা উচিত?পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতামূলক কার্যক্রম কী হওয়া উচিত?ব্যবসায় নৈতিকতা কেন প্রয়োজন?ব্যবসায়ে মূল্যবোধ প্রয়োজনীয় কেন?'ব্যবসায় হলো একটি সামাজিক প্রতিষ্ঠান' যুক্তি দাও।ব্যবসায়ীরা কীভাবে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা পালন করে? ব্যাখ্যা করো।একজন ব্যবসায়ীর মধ্যে নৈতিকতাবোধ থাকা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।শিল্পায়নের সবচেয়ে বড়ো সমস্যা কোনটি? ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।