শেয়ারFacebookWhatsApp

জনাব নাবিলের ব্যবসায়টি পরিবেশে কোন ধরনের দূষণ করে? ব্যাখ্যা কর।

উত্তর: জনাব নাবিলের ব্যবসায়টি পরিবেশের বায়ু, পানি ও মাটি দূষণ করে। বিভিন্ন ধরনের শিল্পবর্জ্য ও আবর্জনা যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে রাখার ফলে পরিবেশে যে দূষণের সৃষ্টি হয় তাকে পরিবেশ দূষণ বলে। বসবাস ও ব্যবসায়ের জন্য বিনিয়োগ অনুকূল পরিবেশ তৈরি করে। কিন্তু এক্ষেত্রে বড় বাধার সৃষ্টি করে পরিবেশ দূষণ। কারণ বিভিন্ন শিল্পবর্জ্য পদার্থ পানিতে নিক্ষেপের ফলে তা পানি দূষিত করে। আবার যত্রতত্র ময়লা আবর্জনা নিক্ষেপ ও যানবাহনের কালো ধোঁয়া বায়ু দূষিত করে। অনেক সময় বসবাসের জন্য নির্বিচারে বন উজাড় করা হয়। এছাড়া ত্রুটিপূর্ণ পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও এ পরিবেশ দূষণের জন্য দায়ী। আর এ দূষণের ফলে মানুষের স্বাস্থ্যহানি হচ্ছে এবং মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। উদ্দীপকের জনাব নাবিল একটি কাপড় কারখানার মালিক। তিনি প্রতিষ্ঠানের বর্জ্য নির্দিষ্ট জায়গায় না ফেলে যেখানে সেখানে ফেলেন। ফলে ময়লা আবর্জনার পচা দুর্গন্ধ বাতাসের সাথে মিশে উক্ত এলাকার বায়ু দূষণ ঘটে। তাছাড়া যত্রতত্র ময়লা আবর্জনা ফেলায় ক্ষতিকারক পলিথিন মাটির সাথে মিশে ফলে মাটি দূষিত হয় এবং মাটির উৎপাদনশীলতা হ্রাস পায়। তাছাড়া ময়লা আবর্জনার সাথে কারখানার বিষাক্ত পদার্থ যত্রতত্র ফেলার কারণে উক্ত এলাকার পানির সাথে মিশে পানিকেও দূষিত করে।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল

জনাব নাবিলের ব্যবসায়টি পরিবেশে কোন ধরনের দূষণ করে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব নাবিলের কুষ্টিয়ায় কাপড় তৈরির একটি কারখানা রয়েছে। তিনি তার প্রতিষ্ঠানের কর্মীদের সময়মতো বেতন ও মজুরি প্রদান করেন। তিনি ন্যায্য ও সঠিক মূল্যে কাপড় বিক্রি করেন। এতে তার ব্যবসায়ে প্রচুর মুনাফা অর্জিত হয়। কিন্তু তিনি নিয়মিত আয়কর পরিশোধ করেন না। তাছাড়া প্রতিষ্ঠানের বর্জ্য নির্দিষ্ট জায়গায় না ফেলে যেখানে সেখানে ফেলেন। এ কারণে স্থানীয় লোকজন তার উপর ক্ষুব্ধ।

Jessore · 2024

উত্তর

ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলতে মুনাফা অর্জনের সাথে সমাজের কিছু মঙ্গলময় বা কল্যাণমূলক কাজ করাকে বোঝায়।

উত্তর

ব্যবসায়ের পরিচালনাগত বিষয়ে ভালো-মন্দ দিক সম্পর্কে গড়ে ওঠা বিশ্বাস, ধ্যান-ধারণা, মতামত প্রভৃতিকে ব্যবসায়িক মূল্যবোধ বলে। ব্যবসায়িক মূল্যবোধে সমাজ ও পরিবেশ উপযোগী পণ্য ও সেবা উৎপাদন এবং সততা ও ন্যায়ের সাথে সেগুলো বিক্রির মাধ্যমে মুনাফা অর্জনের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়। ফলে ব্যবসায়ীকে ন্যায়, অন্যায়, সত্য-অসত্য প্রভৃতি বিষয় মেনে ব্যবসায় করতে হয়। আর মূল্যবোধ মেনে চললে সমাজের মানুষ ন্যায্য অধিকার পায়। সুষ্ঠু সমৃদ্ধিশালী ও স্থিতিশীল সমাজব্যবস্থা গঠনে ব্যবসায়িক মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উত্তর

জনাব নাবিলের ব্যবসায়টি পরিবেশের বায়ু, পানি ও মাটি দূষণ করে। বিভিন্ন ধরনের শিল্পবর্জ্য ও আবর্জনা যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে রাখার ফলে পরিবেশে যে দূষণের সৃষ্টি হয় তাকে পরিবেশ দূষণ বলে। বসবাস ও ব্যবসায়ের জন্য বিনিয়োগ অনুকূল পরিবেশ তৈরি করে। কিন্তু এক্ষেত্রে বড় বাধার সৃষ্টি করে পরিবেশ দূষণ। কারণ বিভিন্ন শিল্পবর্জ্য পদার্থ পানিতে নিক্ষেপের ফলে তা পানি দূষিত করে। আবার যত্রতত্র ময়লা আবর্জনা নিক্ষেপ ও যানবাহনের কালো ধোঁয়া বায়ু দূষিত করে। অনেক সময় বসবাসের জন্য নির্বিচারে বন উজাড় করা হয়। এছাড়া ত্রুটিপূর্ণ পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও এ পরিবেশ দূষণের জন্য দায়ী। আর এ দূষণের ফলে মানুষের স্বাস্থ্যহানি হচ্ছে এবং মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। উদ্দীপকের জনাব নাবিল একটি কাপড় কারখানার মালিক। তিনি প্রতিষ্ঠানের বর্জ্য নির্দিষ্ট জায়গায় না ফেলে যেখানে সেখানে ফেলেন। ফলে ময়লা আবর্জনার পচা দুর্গন্ধ বাতাসের সাথে মিশে উক্ত এলাকার বায়ু দূষণ ঘটে। তাছাড়া যত্রতত্র ময়লা আবর্জনা ফেলায় ক্ষতিকারক পলিথিন মাটির সাথে মিশে ফলে মাটি দূষিত হয় এবং মাটির উৎপাদনশীলতা হ্রাস পায়। তাছাড়া ময়লা আবর্জনার সাথে কারখানার বিষাক্ত পদার্থ যত্রতত্র ফেলার কারণে উক্ত এলাকার পানির সাথে মিশে পানিকেও দূষিত করে।

উত্তর

জনাব নাবিলের ব্যবসায়টি শ্রমিক ও কর্মচারীদের প্রতি এবং ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়বদ্ধতা পালন করেছে বলে আমি মনে করি। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে ব্যবসায়ীকে নিজের মুনাফা বৃদ্ধির উদ্দেশ্য অর্জনের পাশাপাশি বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব পালন করতে হয় রাষ্ট্র, সমাজ, ক্রেতা ও কর্মচারী। উদ্দীপকের জনাব নাবিল একটি কাপড়' কারখানার মালিক। তিনি তার প্রতিষ্ঠানের কর্মীদের সময়মতো বেতন ও মজুরি প্রদান করেন। ফলে শ্রমিক-কর্মচারীরা উপকৃত হয়। এতে স্পষ্ট যে, তিনি শ্রমিক-কর্মচারীদের প্রতি সামাজিক দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। তাছাড়াও তিনি ন্যায্য ও সঠিক মূল্যে কাপড় বিক্রির মধ্য দিয়ে ক্রেতা ও ভোক্তার প্রতি দায়বদ্ধতা পালন করেছেন। সুতরাং জনাব নাবিল শ্রমিক-কর্মচারীদের প্রতি এবং ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়বদ্ধতা পালন করেছেন।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের করণীয় কী? অথবা, পরিবেশ দূষণ রোধে করণীয় কী?

পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের করণীয় কী? অথবা, পরিবেশ দূষণ রোধে করণীয় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.পণ্যের মজুদদারি না করা কোন ধরনের দায়বদ্ধতা? ব্যাখ্যা কর।

পণ্যের মজুদদারি না করা কোন ধরনের দায়বদ্ধতা? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে কেন? ব্যাখ্যা কর।

জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে কেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ব্যবসায় নৈতিকতা বলতে কী বোঝায়?

ব্যবসায় নৈতিকতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.শ্রমিক কর্মচারীদের প্রতি একজন ব্যবসায়ীর কী কী সামাজিক দায়িত্ব পালন করা উচিত?

শ্রমিক কর্মচারীদের প্রতি একজন ব্যবসায়ীর কী কী সামাজিক দায়িত্ব পালন করা উচিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতামূলক কার্যক্রম কী হওয়া উচিত?

পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতামূলক কার্যক্রম কী হওয়া উচিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ব্যবসায় নৈতিকতা কেন প্রয়োজন?

ব্যবসায় নৈতিকতা কেন প্রয়োজন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ব্যবসায়ে মূল্যবোধ প্রয়োজনীয় কেন?

ব্যবসায়ে মূল্যবোধ প্রয়োজনীয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'ব্যবসায় হলো একটি সামাজিক প্রতিষ্ঠান' যুক্তি দাও।

'ব্যবসায় হলো একটি সামাজিক প্রতিষ্ঠান' যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ব্যবসায়ীরা কীভাবে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা পালন করে? ব্যাখ্যা করো।

ব্যবসায়ীরা কীভাবে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা পালন করে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.একজন ব্যবসায়ীর মধ্যে নৈতিকতাবোধ থাকা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।

একজন ব্যবসায়ীর মধ্যে নৈতিকতাবোধ থাকা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শিল্পায়নের সবচেয়ে বড়ো সমস্যা কোনটি? ব্যাখ্যা করো।

শিল্পায়নের সবচেয়ে বড়ো সমস্যা কোনটি? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের করণীয় কী? অথবা, পরিবেশ দূষণ রোধে করণীয় কী?পণ্যের মজুদদারি না করা কোন ধরনের দায়বদ্ধতা? ব্যাখ্যা কর।জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে কেন? ব্যাখ্যা কর।ব্যবসায় নৈতিকতা বলতে কী বোঝায়?শ্রমিক কর্মচারীদের প্রতি একজন ব্যবসায়ীর কী কী সামাজিক দায়িত্ব পালন করা উচিত?পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতামূলক কার্যক্রম কী হওয়া উচিত?ব্যবসায় নৈতিকতা কেন প্রয়োজন?ব্যবসায়ে মূল্যবোধ প্রয়োজনীয় কেন?'ব্যবসায় হলো একটি সামাজিক প্রতিষ্ঠান' যুক্তি দাও।ব্যবসায়ীরা কীভাবে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা পালন করে? ব্যাখ্যা করো।একজন ব্যবসায়ীর মধ্যে নৈতিকতাবোধ থাকা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।শিল্পায়নের সবচেয়ে বড়ো সমস্যা কোনটি? ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।