জনাব মাসুদার ব্যবসায় প্রতিষ্ঠানে সহায়তাকারী সংস্থাটির ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: জনাব মাসুদার ব্যবসায়টি স্থাপনে সহায়তাকারী সংস্থাটির অর্থাৎ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিক) এর ভূমিকা অপরিসীম। বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিক) দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের সম্প্রসারণে নিয়োজিত সরকারি খাতের প্রধান সহায়তাকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। বিসিকের প্রধান কাজ হলো ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নের জন্য বিনিয়োগে পরামর্শদান। এছাড়াও শিল্পসংক্রান্ত তথ্য সরবরাহ, উদ্যোক্তা চিহ্নিতকরণ, শিল্পোদ্যোগ উন্নয়ন, প্রকল্প নির্বাচন, প্রকল্প মূল্যায়ন, অবকাঠামোগত উন্নয়ন, ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন, পণ্য ডিজাইন, কাঁচামাল সরবরাহে সাহায্য, উৎপাদিত দ্রব্যসামগ্রী বিপণনে সহায়তা, ক্ষুদ্র ও কুটির শিল্পের রেজিস্ট্রেশন প্রভৃতি কাজ এর আওতাভুক্ত। উদ্দীপকে জনাব মাসুদা শাড়ি তৈরির কারখানাটি স্থাপনের সময় কাঁচামাল সরবরাহ ও অবকাঠামোগত কিছু সমস্যায় পড়েন। আর উক্ত সমস্যা থেকে উত্তরণের জন্য তিনি বিসিকের শরণাপন্ন হন। কেননা কাঁচামাল সরবরাহে সহায়তা, অবকাঠামোগত সহায়তা বিসিকের কাজের আওতাভুক্ত। তাছাড়া বিসিক তাকে কারখানাটি তালিকাভুক্তিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করেন। মূলত বিসিকের সার্বিক সহায়তায় জনাব মাসুদা ব্যবসায়ে সফলতা লাভ করেছেন। অতএব বলা যায়, জনাব মাসুদার ব্যবসায়টি স্থাপনে সহায়তাকারী সংস্থাটির অর্থাৎ বিসিকের ভূমিকা অপরিসীম।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) · সৃজনশীল
জনাব মাসুদার ব্যবসায় প্রতিষ্ঠানে সহায়তাকারী সংস্থাটির ভূমিকা মূল্যা…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর